শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৪২ পিএম, ২০২২-০১-২০
আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়েছে সৌদি আরব। দেশটিতে গত ১২ জানুয়ারি এক নারী একসঙ্গে ৫ জোড়া অর্থাৎ ১০টি সন্তানের জন্ম দিয়েছেন। রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারী ৫ জোড়া সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তান প্রসব করেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে নাগরিকদের সঙ্গে এই আনন্দের খবর শেয়ার করেছে। ওই টুইটারের ফলোয়াররা মেডিকেল কর্মীদের ব্যাপক প্রশংসা করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, একটি দুর্দান্ত দলের অভাবনীয় সাফল্য এটি। তিনি বলেন, আল্লাহ তাদের সফলতা দিন। এছাড়া হাসপাতালের পরিচালকের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। দেশটির অন্যতম বড় হাসপাতাল কিং সালমান আর্মড ফোর্সেস হসপিটাল। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited