শিরোনাম
কক্সবাজার শহর প্রতিনিধি: | ০৭:২৭ পিএম, ২০২৬-১১-১৪
হাসিনুর রহমান সানি :
কক্সবাজারকে আমরা সচরাচর কেবল ১২০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ও প্রমোদকেন্দ্র হিসেবেই বিবেচনা করে থাকি। অথচ এই জেলা কেবল পর্যটনকেন্দ্র নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক চালিকাশক্তি বা ‘ব্লু-ইকোনমি’র (নীল অর্থনীতি) মূল কেন্দ্র। আন্তর্জাতিক ট্যুরিজম হাব থেকে শুরু করে গভীর সমুদ্রে গ্যাস ও খনিজ সম্পদ—সব মিলিয়ে এটি অপার সম্ভাবনার এক ভূখণ্ড। সাম্প্রতিক একটি ঘটনা এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।
সম্প্রতি কক্সবাজারের ইনানীতে একটি সাধারণ নলকূপ বসাতে গিয়ে ভূগর্ভস্থ গ্যাসের সন্ধান মিলেছে এবং সেখানে এখনো আগুন জ্বলছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রশ্ন হলো—আর কত জায়গায় দুর্ঘটনাবশত আগুন জ্বললে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হুঁশ হবে? কেন দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ এভাবে উন্মুক্ত ও অরক্ষিত পড়ে থাকবে? একদিকে অবহেলিত সম্পদ আর অন্যদিকে প্রশাসনিক উদাসীনতা—এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছে কক্সবাজার। আমাদের প্রতিবেশী দেশ সীমানার কাছাকাছি থেকেই গ্যাস উত্তোলন করে রপ্তানি করছে। গ্যাস উত্তোলন ও বাণিজ্যিক উৎপাদনে মিয়ানমার বা অন্যান্য প্রতিবেশীরা সফল হলেও আমাদের নীতিনির্ধারকেরা দেশীয় গ্যাস অনুসন্ধান বাদ দিয়ে আমদানিনির্ভর নীতিতে ঝুঁকে পড়েছেন।
বর্তমানে দেশে গ্যাসের তীব্র সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর পেছনে রয়েছে একধরনের সিন্ডিকেট বাণিজ্য। এই সুযোগসন্ধানীরা দেশীয় সম্পদের খোঁজ না করে কমিশন বাণিজ্যের স্বার্থে এলএনজি বা জ্বালানি আমদানিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমদানিনির্ভর এই পুরোনো ও ক্ষতিকর সংস্কৃতি থেকে আমাদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে। গুরুত্ব দিতে হবে দেশব্যাপী গবেষণা এবং প্রাকৃতিক তেল ও গ্যাস অনুসন্ধানের ওপর। প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি চাপ স্থানীয় জনমিতি, অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তাকে মারাত্মভাবে ঝুঁকিতে ফেলেছে।
Bullet পরিবেশ বিপর্যয়: অপরিকল্পিত রিসোর্ট ও স্থাপনা নির্মাণ, নির্বিচারে পাহাড় কাটা এবং বনভূমি ধ্বংসের ফলে হিমছড়ি ও টেকনাফের অনন্য পরিবেশ আজ ধ্বংসের মুখে।জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে কুতুবদিয়া ও মহেশখালীর মতো দ্বীপগুলো ক্রমাগত সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর বাইরে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং মাদকের ব্যাপক বিস্তার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
কক্সবাজারকে এই বহুমুখী সংকট থেকে টিকিয়ে রাখতে খণ্ডিত বা সাময়িক সিদ্ধান্তে কোনো কাজ হবে না। এর জন্য প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত মাস্টারপ্ল্যান। গ্যাস অনুসন্ধানের পাশাপাশি সৈকত, পাহাড় ও বনাঞ্চল রক্ষায় পরিবেশ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করাই হবে ভবিষ্যৎ সুরক্ষার মূল চাবিকাঠি।
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে মাদক নির্মূল করার ঘোষণা দিযà...বিস্তারিত
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: ঈদগাঁও আধুনিক হাসপাতালে সফলভাবে ২ হাজার ৪০০তম নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ উপলà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুà¦...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা সেই যুবক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পৃথক তিনটি অভিযা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited