শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৭:২০ পিএম, ২০২৬-১১-১২
কনক বড়ুয়া :
কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা সেই যুবক অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
বুধবার গভীর রাতে মিয়ানমার সীমান্তসংলগ্ন পালংখালী ইউনিয়নের বটতলী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাখাওয়াত হোসেন মুন্না ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া অন্য তিন সহযোগী হলো মিজানুর রহমান, আরাফাত হোসেন এবং আবু তাহের। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড তাজা গুলি এবং একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়েছে।
মূলত বুধবার বিকেলে মাদক কারবার ও বটতলী বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় এক যুবকের পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া এবং তার পাশে আরও দুজনের কিরিচ হাতে মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে; ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। পরবর্তীতে ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অস্ত্রধারী যুবককে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি সাখাওয়াত হোসেন মুন্না হিসেবে শনাক্ত করে পুলিশ এবং রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এই ঘটনায় অস্ত্র ও দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত চারজনকে কক্সবাজার আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, মূল হোতা মুন্নার বিরুদ্ধে মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে; এর আগে ২০২১ সালের নভেম্বরে সাড়ে তিন লাখ পিস ইয়াবাসহ তৎকালীন র্যাবের হাতেও গ্রেপ্তার হয়েছিল সে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আসন্ন ইউপি নির্বাচনে পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদ নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। স্থানীয়দের দাবি, মামা জয়নাল আবেদীনের পক্ষ হয়েই তার ভাগনে মুন্না প্রতিপক্ষ আবুল ফয়েজকে লক্ষ্য করে ওই দিন গুলি ছোড়ে। এ বিষয়ে আবুল ফয়েজ অভিযোগ করে বলেন, নির্বাচনে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যার উদ্দেশ্যেই এই সশস্ত্র হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, জয়নাল আবেদীনের মুঠোফোন বন্ধ পাওয়া গেলেও ঘটনার পর ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, গোলাগুলির সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় তার নাম জড়ানো হচ্ছে।
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পৃথক তিনটি অভিযা...বিস্তারিত
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের ‘নবীন বরণ ও কà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ের দীর্ঘ দ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : হাবিবুল ইসলাম হাবিব : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস বারà§...বিস্তারিত
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাই...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited