চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভালো সঙ্গের প্রভাব বোঝাতে আতর বিক্রেতার উদাহরণ দিলেন শিবির সেক্রেটারি: সিবগাতুল্লাহ সিবগা

কক্সবাজার শহর প্রতিনিধি:    |    ০৭:০৮ পিএম, ২০২৬-১১-১২

ভালো সঙ্গের প্রভাব বোঝাতে আতর বিক্রেতার উদাহরণ দিলেন শিবির সেক্রেটারি: সিবগাতুল্লাহ সিবগা

হাসিনুর রহমান সানি :

সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’

একাদশ শ্রেণি ও অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনে স্বাগত জানানো এবং তাদের ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।  

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ৯:৩০টা (১০টা) থেকে কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে নবাগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জনাব সিবগাতুল্লাহ সিবগা শিক্ষার্থীদের জীবন গঠনে সৎ ও ভালো সঙ্গের গুরুত্ব তুলে ধরেন। ভালো সঙ্গের প্রভাব বোঝাতে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে আতর বিক্রেতার উদাহরণ দিয়ে বলেন, “আতর বিক্রেতার পাশে বসলে আপনি আতর না কিনলেও তার সুঘ্রাণ পাবেন; ঠিক তেমনি সৎ ও আদর্শবান বন্ধুদের সাথে থাকলে জীবনও সুবাসিত ও সুন্দর হয়ে ওঠে। তাই ক্যাম্পাস জীবনের শুরু থেকেই নিজেদের ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিতে হবে।”  
কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি জনাব জসিম উদ্দিন মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু-র ভিপি ও জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক জনাব মোঃ আবু সাদিক কায়েম।  তিনি বলেন ' সিট দখল করতে দেন নায় , ১ বছরের কলেজে নানান ধরণের উন্নয়ন করেছি , শিক্ষার্থীদের কল্যাণমূলক নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করেছি এবং সামনে ও করব। 

আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার জেলা।  
জনাব মীর মোহাম্মদ আবু তালহা, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা।  
জনাব মোঃ সরওয়ার কামাল, সাবেক মেয়র, কক্সবাজার পৌরসভা ও সাবেক ভিপি, ককসু।  

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণি ও অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।  উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শুরু থেকেই কীভাবে নিজেকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা যায় এবং প্রতিযোগিতামূলক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মনোজ্ঞ ইসলামি সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের যেকোনো একাডেমিক প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রিটেলেড নিউজ

উখিয়ায় প্রকাশ্যে গুলি ছোড়া সেই শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪

উখিয়ায় প্রকাশ্যে গুলি ছোড়া সেই শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪

টেকনাফ প্রতিনিধি : : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা সেই যুবক...বিস্তারিত


সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পৃথক তিনটি অভিযা...বিস্তারিত


চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুই জনের মৃত্যু 

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুই জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। à¦...বিস্তারিত


বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মেলবন্ধন: কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মেলবন্ধন: কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ের দীর্ঘ দ...বিস্তারিত


টেকনাফে ১০কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক দুই পাচারকারী

টেকনাফে ১০কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক দুই পাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : হাবিবুল ইসলাম হাবিব : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস বারà§...বিস্তারিত


কক্সবাজার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা 

কক্সবাজার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা 

কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাই...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর