শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৪ পিএম, ২০২৬-১১-১২
মোহাম্মদ নুরুদ্দোজা :
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করেছে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- পল্লী চিকিৎসক বাবুল দে (৬৫) এবং মহিউদ্দিন খালেদ রনি (৪১)। বাবুল দে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা স্টেশনে ওষুধের দোকান পরিচালনা করতেন। অপর নিহত মহিউদ্দিন খালেদ রনি উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একই সময়ে তার ছেলে রনি দে অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছে রনি তার বাবাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলে গিয়েছিল।
পরে বাবাকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যান রনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবার সঙ্গে ওষুধের দোকানে বসতেন রনি দে।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কোনো বাস বা ট্রাক বাবুল দেকে চাপা দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়ার খুটাখালী স্টেশনে। সেখানে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন খালেদ রনি নিহত হন।
এসআই সেলিম মিয়া স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মহিউদ্দিন খুটাখালী স্টেশনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস হার্ড ব্রেক করলে দুটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে মহিউদ্দিন ও মোটরসাইকেলচালক আবু বক্কর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আবু বক্করকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত সৌদিয়া পরিবহনের বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মহিউদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ প্রতিনিধি : : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা সেই যুবক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পৃথক তিনটি অভিযা...বিস্তারিত
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের ‘নবীন বরণ ও কà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ের দীর্ঘ দ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : হাবিবুল ইসলাম হাবিব : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস বারà§...বিস্তারিত
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাই...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited