চট্টগ্রাম   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দীর্ঘ আট মাসের স্থবিরতা কাটিয়ে সরব দারুচিনি দ্বীপ: সেন্টমার্টিন

টেকনাফ প্রতিনিধি :    |    ০৮:৪২ পিএম, ২০২৬-১১-০৮

দীর্ঘ আট মাসের স্থবিরতা কাটিয়ে সরব দারুচিনি দ্বীপ: সেন্টমার্টিন

সামিরা আক্তার :
দীর্ঘ আট মাসের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। পর্যটকবাহী জাহাজের আগমন ঘিরে প্রতিদিন দ্বীপজুড়ে বইছে উৎসবের আমেজ। দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটকদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। কারও কাছে দিনটি ঈদের আনন্দের মতো, কারও কাছে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। কারণ, পর্যটকদের সঙ্গে দ্বীপে ফিরতে শুরু করেছে জীবিকা, কর্মব্যস্ততা ও আয়ের সুযোগ।

প্রথমবারের মতো সেন্টমার্টিনে আসা ঢাকার পর্যটক মনিরা সুলতানা নিপার কাছে দ্বীপে পৌঁছানোর অভিজ্ঞতা ছিল আবেগঘন। তিনি বলেন, ‘প্রথমবার সেন্টমার্টিনে পা রেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারছি না। নৌযাত্রাটা দারুণ ছিল। দ্বীপে নামার পরই মনে হলো, স্বর্গে চলে এসেছি। এত দিন অপেক্ষা করে এসে সত্যিই ভালো লাগছে। দ্বীপে প্রবেশের সময় কিউআর কোড স্ক্যান ও তথ্য যাচাইয়ের বিষয়টি খুব ভালো লেগেছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনা দেখে অভিভূত।

পর্যটকদের এই আগমন শুধু ভ্রমণপিপাসুদের আনন্দের উপলক্ষ নয়, দ্বীপের হাজারো মানুষের কাছে জীবিকা ফিরে পাওয়ার বার্তা। পর্যটন বন্ধ থাকায় দীর্ঘদিন রেস্তোরাঁ চালাতে হিমশিম খেতে হয়েছে স্থানীয় ব্যবসায়ী নুরুল আবসারকে। আয়-রোজগার না থাকায় অনেকটা অলস সময় কাটাতে হয়েছে তাঁকে। পর্যটক আসতে শুরু করায় আবারও দোকান খুলেছেন তিনি। তাঁর চোখেমুখে এখন স্বস্তির ছাপ।

স্থানীয় বাসিন্দা হাফেজ আহমদ বলেন, দীর্ঘদিন ব্যবসা বন্ধ ছিল। সংসার চালাতে খুব কষ্ট হয়েছে। আজ আবার মানুষ দেখছি, দোকান খুলেছি। মনে হলো, দ্বীপটা আবার বেঁচে উঠেছে। এককথায়, আমাদের কাছে এটি ঈদের আনন্দের মতো।

পর্যটন বন্ধের প্রভাব শুধু বড়দের জীবিকায় সীমাবদ্ধ থাকেনি, পড়েছে শিশু-কিশোরদের শিক্ষাজীবনেও। দ্বীপের অনেক পরিবারের আয়ের বড় অংশ পর্যটন মৌসুমের ওপর নির্ভরশীল। পর্যটক এলে শিক্ষার্থীদের কেউ রিসোর্টে, কেউ রেস্তোরাঁয় খণ্ডকালীন কাজ করে নিজেদের পড়াশোনার খরচ জোগাড় করে। কেউ কেনে খাতা-কলম, কেউ চালায় কোচিংয়ের খরচ। পর্যটন বন্ধ থাকলে এসব সুযোগও সংকুচিত হয়ে পড়ে।

সেন্টমার্টিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ নোমান  বলেন,বৃহস্পতিবার থেকে একটি রিসোর্টে পার্টটাইম কাজ করছি। বাবার একার আয়ে আমাদের পড়াশোনার খরচ চালানো সম্ভব হয় না। পর্যটক এলে চার মাস কাজ করে কিছু টাকা আয় করতে পারব। এভাবে কাজের সুযোগ থাকলে পড়াশোনা চালিয়ে যেতে সুবিধা হবে। তা না হলে আমাদের পড়াশোনায় বড় ধরনের সংকট তৈরি হয়।

কক্সবাজার পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম  বলেন, ‘সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর প্রথম দিন ৮৩৬ জন, দ্বিতীয় দিন ১ হাজার ৬১২ জন , তৃতীয় দিন  ৬৬৬ জন ৮৮৩ জন। সব মিলিয়ে প্রথম চার দিনে দ্বীপটিতে মোট ৩ হাজার ৯৯৭জন পর্যটক ভ্রমণ করেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘পর্যটন বন্ধ কিংবা সীমিত থাকলে দ্বীপের মানুষের আয়-রোজগারও বন্ধ হয়ে যায়। দুই বছর পর পর্যটন ঘিরে মানুষের মধ্যে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে। এখন প্রতিদিন ৮০০ পর্যন্ত পর্যটক আসছেন। ঘরে ঘরে ঈদের আনন্দের মতো অনুভূতি বিরাজ করছে।

এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও দ্বীপে অবস্থানকালে নিয়মকানুন প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী  বলেন, সেন্টমার্টিন জেটিঘাটে জাহাজ থেকে পর্যটকদের নামার সময় থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকেরা যাতে নিয়মকানুন মেনে চলেন, সে জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি তাঁরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, আটক ১

উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, আটক ১

উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : উখিয়ার থাইংখালির ঘোনারপাড়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আà...বিস্তারিত


মহেশখালীতে নির্মিত হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল  ​

মহেশখালীতে নির্মিত হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল ​

মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীতে আরও তিনটি ন...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত


ইসলামাবাদে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত, স্বর্ণালংকার লুট!

ইসলামাবাদে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত, স্বর্ণালংকার লুট!

ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে একই পরিবারের তিà¦...বিস্তারিত


পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর