শিরোনাম
মহেশখালী প্রতিনিধি: | ০৮:১৭ পিএম, ২০২৬-১১-০৮
ওয়াজেদুল হক মণি :
দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীতে আরও তিনটি নতুন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
এর মধ্যে একটি সমুদ্র উপকূলে (অফশোর) এবং অপর দুটি মাতারবাড়ীতে স্থলভিত্তিক (ল্যান্ড-বেসড) টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
রোববার (৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
প্রতিনিধিদলটি মাতারবাড়ীতে নির্মাণাধীন দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখে।
পরিদর্শন শেষে মুখ্য সচিব জানান, দেশের অর্থনীতি ও শিল্প খাতে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সরকার এ মেগা পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক চিত্রে এক আমূল পরিবর্তন আসবে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের দুর্বল ও নতিস্বীকারমূলক পররাষ্ট্রনীতির কারণে এসব গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এসব প্রকল্প শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে।
প্রকল্পের কারণে বাস্তুচ্যুত স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, মাতারবাড়ীতে উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সঠিকভাবে পুনর্বাসন করা হবে। এছাড়া যোগ্যতা অনুযায়ী স্থানীয়দের চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে সরকার বিশেষ নজর দিচ্ছে।
পরিদর্শন ও ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ,মহেশখালী উপজেলা কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, ওসি আব্দুস সুলতান এবং প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সামিরা আক্তার : দীর্ঘ আট মাসের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমা...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : উখিয়ার থাইংখালির ঘোনারপাড়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে একই পরিবারের তিà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited