চট্টগ্রাম   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

অনলাইন ডেস্ক:    |    ০৭:৪০ পিএম, ২০২৬-০৯-২৭

ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা করা হয়েছে। স্থানীয়দের দাবি, দাড়ি ও টুপি পরিহিত থাকায় ভুক্তভোগীর মুসলিম পরিচয় স্পষ্ট ছিল, তাই তিনি হামলাকারীর টার্গেটে পরিণত হয়েছিলেন।
অপরদিকে থানার অভ্যন্তরে পুলিশ সদস্যদের উপস্থিতি সত্ত্বেও তারা হামলার সময় তাৎক্ষণিক কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।

হত্যার শিকার ব্যক্তির নাম সাইকুন খান (৪১)। তিনি নাসির খানের ছেলে এবং পার্শ্ববর্তী একটি গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দা তারিকের অভিযোগ, ঘটনার আগে সকাল বেলা হত্যাকারী হর্ষ খাটি থানায় আটক ছিল। হর্ষ আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে, সে একটি খুন করবে। কিন্তু এরপরেও পুলিশ সদস্যরা তাকে ছেড়ে দেয়।

তারিক বলেন, ভুক্তভোগী সাইকুন খান ওই সময় থানার নিকটবর্তী রাস্তায় মোটরসাইকেলে করে যাচ্ছিল। হর্ষ সাইকুনকে দেখতে পেয়ে পাথর দ্বারা তার ওপর হামলা চালায়। পাথরের আঘাতে সাইকুন মোটরসাইকেল থেকে পড়ে যান। তার পা মোটরসাইকেলের নিচে আটকে যায়। এরপর হামলাকারী একটি ধারালো পাথর নিয়ে সাইকুনের মাথায় বারবার আঘাত করতে থাকে।

ওই সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি অভিযুক্তকে আটক করেন। তারা আহত সাইকুনকে হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সাইকুনের মৃত্যু হয়।

সাইকুনের ছোট ভাই ইরশাদ খান বলেন, “আমরা জানি না কেন আমার ভাইকে হত্যা করা হলো। কারও সঙ্গে তার কোনও শত্রুতা ছিল না। তার একমাত্র অপরাধ ছিল তিনি দাড়ি রাখতেন এবং টুপি পরতেন।”

তারিক আরও অভিযোগ করেন, অভিযুক্তকে মানসিকভাবে অসুস্থ প্রমাণের অপচেষ্টা চলছে। কিন্তু হত্যাকারী হর্ষ খাটি স্বাভাবিক আচরণের একজন ব্যক্তি ছিল।

এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তারিকের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি থানায় আটক থাকাকালেই খুন করবে বলে হুমকি দিয়েছিল। এরপরও তাকে কেন ছেড়ে দেওয়া হলো? এছাড়া হামলাকালে থানার ভেতরে থাকা পুলিশ সদস্যরা ঘটনাটি দেখেছিল, কিন্তু তারা বাইরে এসে তাৎক্ষণিকভাবে সেখানে হস্তক্ষেপ করে নি। একটি থানার বাইরে দিনে-দুপুরে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক নেতারা।

হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ সাইকুনের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4az3vst4

রিটেলেড নিউজ

নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত

হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে মিউজিক, ভয়ে শিশুর মৃত্যু

হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে মিউজিক, ভয়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: : ভারতের উত্তরপ্রদেশের বালরামপুরে স্কুলের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার...বিস্তারিত

মধ্যপ্রদেশে হিন্দুদের গরবা অনুষ্ঠানে মুসলিম নারীদের অংশ নেওয়ার আহ্বান হিন্দুত্ববাদী নেতার, ধর্ষণের হুমকি 

মধ্যপ্রদেশে হিন্দুদের গরবা অনুষ্ঠানে মুসলিম নারীদের অংশ নেওয়ার আহ্বান হিন্দুত্ববাদী নেতার, ধর্ষণের হুমকি 

অনলাইন ডেস্ক: : ভারতের মধ্যপ্রদেশে হিন্দুদের গরবা অনুষ্ঠানে মুসলিম নারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বিজেপির ...বিস্তারিত

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত

তরুণদের বিবাহ ব্যবস্থা সহজ করতে আফগানিস্তানে গণবিবাহ আয়োজন

তরুণদের বিবাহ ব্যবস্থা সহজ করতে আফগানিস্তানে গণবিবাহ আয়োজন

অনলাইন ডেস্ক: : ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ফারাহ প্রদেশে ৬০ জোড়া তরুণ দম্পতিকে নিয়ে এক ব্যতিক্রমী গণবিবাহ আà...বিস্তারিত

গরুর মাংস বহন সন্দেহে আরও এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা

গরুর মাংস বহন সন্দেহে আরও এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা

অনলাইন ডেস্ক: : ভারতে উত্তরপ্রদেশের লখনৌয়ে গরুর মাংস বহনের অভিযোগ তুলে এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর কà...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর