চট্টগ্রাম   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে মিউজিক, ভয়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক:    |    ০৭:৫০ পিএম, ২০২৬-০৯-২৬

হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে মিউজিক, ভয়ে শিশুর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের বালরামপুরে স্কুলের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চস্বরের ডিজে মিউজিকের শব্দে মেয়েটির হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিভাইন পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী সোনু তিওয়ারিতুর মেয়ে। ঘটনার পর স্কুলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। প্রায় ৩ মিনিট ২ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, স্কুলের বাইরে একটি বিসর্জন শোভাযাত্রায় উচ্চ শব্দে ডিজে বাজানোর সময় শিক্ষার্থীরা অস্বস্তি প্রকাশ করছে। কয়েকজন শিক্ষার্থী জানালা ও দরজার দিকে এগিয়ে যায়। এ সময় ওই ছাত্রীকেও অসুস্থ বোধ করতে দেখা যায়।

শিক্ষার্থীর পরিবারের দাবি, ডিজের তীব্র শব্দ ও কম্পনের কারণে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার তিন দফা ‘অ্যাটাক’ হয় এবং তৃতীয়বারের পর অবস্থার দ্রুত অবনতি ঘটে। উচ্চ শব্দ ও কম্পনের প্রভাবে তার হৃদ্‌যন্ত্রে সমস্যা তৈরি হয়ে মৃত্যু হয়েছে।

স্কুলের শিক্ষক ইকরা খান ও পাম্মি মিশ্র ভারতীয় গণমাধ্যমে জানায়, ডিজে মিউজিকের শব্দ এতটাই তীব্র ছিল যে শ্রেণিকক্ষের জানালার কাচ পর্যন্ত কাঁপছিল। কয়েকজন শিক্ষার্থী শব্দের সঙ্গে নাচতে শুরু করলেও পরে তারা দেখতে পান ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষকরা দ্রুত তাকে নিচে নামিয়ে কাছের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়।

স্কুলের ব্যবস্থাপক আশিস উপাধ্যায় জানায়, শোভাযাত্রার ডিজে অত্যন্ত উচ্চ শব্দে বাজানো হচ্ছিল।

তবে পুলিশ জানিয়েছে, শুধু ডিজের শব্দের কারণেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে—এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো ঠিক হবে না। অতিরিক্ত পুলিশ সুপার মার্তণ্ড প্রকাশ সিং গণমাধ্যমে জানায়, শিশুটির মৃত্যু উচ্চ শব্দের প্রভাবে হয়েছে, নাকি আগে থেকেই কোনো শারীরিক সমস্যা ছিল—তা তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। পুলিশকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র:
১। Class 2 girl dies after collapsing in class as Ganpati immersion procession plays loud DJ music nearby
– https://tinyurl.com/2trtz5am

রিটেলেড নিউজ

মধ্যপ্রদেশে হিন্দুদের গরবা অনুষ্ঠানে মুসলিম নারীদের অংশ নেওয়ার আহ্বান হিন্দুত্ববাদী নেতার, ধর্ষণের হুমকি 

মধ্যপ্রদেশে হিন্দুদের গরবা অনুষ্ঠানে মুসলিম নারীদের অংশ নেওয়ার আহ্বান হিন্দুত্ববাদী নেতার, ধর্ষণের হুমকি 

অনলাইন ডেস্ক: : ভারতের মধ্যপ্রদেশে হিন্দুদের গরবা অনুষ্ঠানে মুসলিম নারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বিজেপির ...বিস্তারিত

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত

তরুণদের বিবাহ ব্যবস্থা সহজ করতে আফগানিস্তানে গণবিবাহ আয়োজন

তরুণদের বিবাহ ব্যবস্থা সহজ করতে আফগানিস্তানে গণবিবাহ আয়োজন

অনলাইন ডেস্ক: : ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ফারাহ প্রদেশে ৬০ জোড়া তরুণ দম্পতিকে নিয়ে এক ব্যতিক্রমী গণবিবাহ আà...বিস্তারিত

গরুর মাংস বহন সন্দেহে আরও এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা

গরুর মাংস বহন সন্দেহে আরও এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা

অনলাইন ডেস্ক: : ভারতে উত্তরপ্রদেশের লখনৌয়ে গরুর মাংস বহনের অভিযোগ তুলে এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর কà...বিস্তারিত

পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর বিমান হামলায় আফগানিস্তানের নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন শহীদ

পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর বিমান হামলায় আফগানিস্তানের নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন শহীদ

অনলাইন ডেস্ক: : ২১ সেপ্টেম্বর, সোমবার ভোরে আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে নিরীহ বেসামরিক মানুষের উপরে বর...বিস্তারিত

করোনার টিকার ১২০০ কোটি টাকা বা টিকা: কোনোটাই ফেরত দেয়নি ভারত

করোনার টিকার ১২০০ কোটি টাকা বা টিকা: কোনোটাই ফেরত দেয়নি ভারত

অনলাইন ডেস্ক: : কোভিড-১৯ মহামারির সময় টিকা কেনাকাটাসহ এ খাতে বরাদ্দ দেওয়া ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের নথিপত্র খুঁজে ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর