শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:১৫ পিএম, ২০২৬-০৯-২৪
মহেশখালী উপজেলার পুরাতন আদালত রোডে অবস্থিত মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার পরিবেশন ও গ্রাহকসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঘুরতে আসা কয়েকজন পর্যটক।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে খাবার খেতে গিয়ে অর্ডার করা খাবারের পরিবর্তে ভিন্ন ভাবে নিম্নমানের খাবার পরিবেশন এবং খাবার দিতে বিলম্বের অভিযোগ করেন পর্যটকরা।
অভিযোগকারী পর্যটকদের ভাষ্য মতে বিভিন্ন ধরনের মাছ ও মাংস অর্ডার করার পর খাসির মাংসের পরিবর্তে গরুর মাংস পরিবেশন করা হয়।
একইভাবে কোরাল মাছের অর্ডার দেওয়ার পর কৈ-কোরাল মাছ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ ছাড়া সাদা ভাত পরিবেশন করতে প্রায় ২০ মিনিট সময় নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
অন্যান্য খাবারের ক্ষেত্রেও কোনোটি ১০ মিনিট, কোনোটি ৫ মিনিট পর পরিবেশন করা হয় বলে জানান তারা।
পর্যটকদের অভিযোগ, প্রতিষ্ঠানটির বাহ্যিক সাজসজ্জা ও আলোকসজ্জা আকর্ষণীয় হলেও খাবার পরিবেশন ও গ্রাহকসেবায় প্রত্যাশিত মান পাওয়া যায়নি।
এক পর্যায়ে খাবারের মান ও পরিবেশন নিয়ে হতাশা প্রকাশ করে আগত অতিথি মামুন চৌধুরী, আরফান উদ্দিন চৌধুরী মন্তব্য করে বলেন, এতো সুন্দর সাজসজ্জার একটি প্রতিষ্ঠানের নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম ও সেবা এমন হওয়া প্রত্যাশিত নয়।
পর্যটকদের অভিযোগ, খাবার পরিবেশনের পাশাপাশি কর্মীদের কাছ থেকে সেবা পেতেও কয়েক মিনিট অপেক্ষা করতে হয়েছে।
তারা আরো বলেন, মহেশখালীর গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় খাবারের মান, অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি প্রয়োজন।
বিশেষ সম্পাদকীয় : দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মিছবাহ উদ্দিন। বুধবার (২...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটাতে বাধা দেওয়ায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপà¦...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ সফরের অংশ হিসেবে তিনি উপজেলার হোয়াইক্যং, সাবরাং ও শাহপরীর দ্বীপ এল...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুণঃনির্ধারণের ক্ষেত্রে পতিত স্বৈরাচারের পদাঙ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফে এক বিএনপি নেতা আয়োজিত পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার অ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited