শিরোনাম
বিশেষ সম্পাদকীয় | ০৭:০৫ পিএম, ২০২৬-০৯-২৪
আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আমাদের কক্সবাজার এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় কক্সবাজার শহরের কলাতলী কুটুমবাড়ি রোডস্থ হোটেল নীডস বে ওয়াচে অনুষ্ঠিত দৈনিক আমাদের কক্সবাজার এর প্রতিনিধি সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, নির্বাহী সম্পাদক আয়াছ রনি, সহ-সম্পাদক মো. আরফান উদ্দিন, দৈনিক আমাদের চট্টগ্রামেএ বার্তা সম্পাদক আ.ন.ম তাজওয়ার, আমাদের কক্সবাজার এর ব্যবস্থাপনা সম্পাদক মো. জহির উদ্দিন এবং সহ-বার্তা সম্পাদক মিছবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল করিম শহীদ।
এসময় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার শহর প্রতিনিধি সালাহ উদ্দিন সালাম, স্টাফ রিপোর্টার আরিফ উল্লাহ খান, মহেশখালীর স্টাফ রিপোর্টার মিজবাহ উদ্দিন আরজু, চকরিয়া উপজেলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুদ্দোজা, মহেশখালী উত্তর প্রতিনিধি ওয়াজেদুল হক মনি, দক্ষিণ প্রতিনিধি নুরুল আবছার, টেকনাফ উপজেলা স্টাফ রিপোর্টার আরফাত সানি, উপজেলা প্রতিনিধি সামিরা আক্তার, উখিয়া উপজেলার স্টাফ রিপোর্টার কনক বড়ুয়া, উপজেলা প্রতিনিধি নুরুল আবছার ও আব্দুল্লাহ আল মামুন, ঈদগাও উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মুফাচ্ছেল, মোস্তাক আহমদ প্রমুখ।
সমাবেশে পত্রিকার প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পাঠকের আস্থা অর্জন এবং দৈনিক আমাদের কক্সবাজার এর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গণমাধ্যমকে সবসময় নীতি, নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে হবে। সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরতে হবে। একই সঙ্গে কক্সবাজারের উন্নয়ন, সম্ভাবনা, পর্যটন, পরিবেশ, জননিরাপত্তা ও নাগরিক সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে সংবাদে তুলে ধরার ওপরও জোর দেন তারা।
সমাবেশে পত্রিকার প্রতিনিধিদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিশেষ সম্পাদকীয় : দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মিছবাহ উদ্দিন। বুধবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী প্রতিনিধি বাংলাদেশের এক মাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেà...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের চেরাগী পাহাড়ের বলাকা প্রকাশনীতে কবি , সাংবাদিক, সাহিত্যিকদের সাথ...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : আমাদের ডেস্ক ইসলাম সব মানুষের সাথে সদাচরণের শিক্ষা দেয়। বিশেষ করে সমাজের অবহেলিত দুঃস্থ, অসহà¦...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : মিজানুর রহমান চৌধুরী : খবর জানার আগ্রহ মানুষের অন্যতম আদিম প্রবৃত্তি। বছরের পর বছর জেলেরা নদীতে মà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited