শিরোনাম
ইমরান নূর: কোঅর্ডিনেটর | ০৯:৫৪ পিএম, ২০২৬-০৯-২২
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ সফরের অংশ হিসেবে তিনি উপজেলার হোয়াইক্যং, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিশেষ স্থান পরিদর্শন করেন।
সফরকালে শাহপরীর দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, ভৌগোলিক অবস্থান, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার বিভিন্ন দিক ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তিনি শাহপরীর দ্বীপকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার কথা জানান।
মন্ত্রী বলেন, শাহপরীর দ্বীপের রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা। পরিকল্পিতভাবে এ এলাকার উন্নয়ন করা গেলে পর্যটকদের আকর্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, টেকনাফের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে পানি সম্পদ, নদী ও উপকূলীয় এলাকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
সফরের সময় মন্ত্রী স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।
শাহপরীর দ্বীপকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার বিষয়টি বাস্তবায়িত হলে টেকনাফের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
খবর বিজ্ঞপ্তি : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুণঃনির্ধারণের ক্ষেত্রে পতিত স্বৈরাচারের পদাঙ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফে এক বিএনপি নেতা আয়োজিত পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার অ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল বৈঠক ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সা...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফে সামান্য কথা কাটাকাটির জেরে নাজির হোসেন (৪০) প্রকাশ ‘ডাক্তার’ নামে এক নৈশপ্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited