শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:২৮ পিএম, ২০২৬-০৯-২২
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া মরাগাঙ্গীতে নির্মাণাধীন ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। পরিদর্শনে তিনি রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের সত্যতা পান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ব্রিজটির নির্মাণকাজ শুরুর পর থেকেই দিনের কাজ রাতের আঁধারে করা হচ্ছিল। এতে সন্দেহ হলে এলাকাবাসী গোপনে নির্মাণকাজ পর্যবেক্ষণ শুরু করেন। একপর্যায়ে রাতে ব্রিজের কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি দেখতে পান তারা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, বাসাইল উপজেলাধীন বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ০৬ মিটার দৈর্ঘ্যের গার্ডার ব্রিজ পুনর্নির্মাণের কাজ পেয়েছে মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের ঠিকাদার প্রতিষ্ঠান। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। পরে কাজের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে ব্রিজটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং বাকি রয়েছে ২০ শতাংশ কাজ।
স্থানীয় বাসিন্দা শিহাব খানশূর গণমাধ্যমে বলেন, মাইজখাড়ার ভেতরে যে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে, সেখানে বাঁশ দিয়ে ঢালাই করা হচ্ছে। সরকার যে টাকা দিয়েছে, সেই টাকা কোথায় গেল—এমন প্রশ্নও তোলেন তিনি। তার অভিযোগ, ব্রিজের কাজে বড় ধরনের অনিয়ম হচ্ছে। এ ঘটনায় ঠিকাদারের সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন শিহাব।
আরেক স্থানীয় বাসিন্দা আজিজ মিয়া বলেন, ব্রিজটির কাজ দিনে করার কথা থাকলেও তারা রাতে কাজ করছে। রাতে এলাকার ছেলেরা ব্রিজে গিয়ে বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার বিষয়টি দেখতে পায়। সেখানে শুধু কিছু বালি, সিমেন্ট ও বাঁশ দিয়ে ঢালাই দেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
বাসাইল উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান গণমাধ্যমে জানায়, ব্রিজের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তবে এ কাজের দায়ভার উপজেলা প্রকৌশল দপ্তর নেবে না। এটি জেলা প্রকৌশল দপ্তরের কাজ। বিষয়টি জেলা প্রকৌশলীকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানায়, বিষয়টি জানতে পেরে তিনি সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করেছেন। সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
১। ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
– https://tinyurl.com/3cbbddma
ইমরান নূর: কোঅর্ডিনেটর : মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ সফরের অংশ হিসেবে তিনি উপজেলার হোয়াইক্যং, সাবরাং ও শাহপরীর দ্বীপ এল...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুণঃনির্ধারণের ক্ষেত্রে পতিত স্বৈরাচারের পদাঙ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজে রডের পরিবর্তে বাঁশ দ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৭) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোম...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited