চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক পণ্ড, আটক ৯ নেতাকর্মী: জব্দ করা হয়েছে ১৪টি মোটরসাইকেল

চকরিয়া প্রতিনিধি:    |    ০৭:২৩ পিএম, ২০২৬-১১-০৫

চকরিয়ায় নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক পণ্ড, আটক ৯ নেতাকর্মী: জব্দ করা হয়েছে ১৪টি মোটরসাইকেল

মোহাম্মদ  নুরুদ্দোজা :
কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠক পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া বওনাঘোনা এলাকার মালুমঘাট হাইওয়ে সংলগ্ন কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এ অভিযান চালানো হয়।

চকরিয়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের আড়ালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠকে সমবেত হয়েছেন। চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীদের উপস্থিতিতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, খবর পেয়ে চকরিয়া থানার একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে এজাহারনামীয় ১০০ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও ইটের টুকরা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে ধাওয়া করেন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘেরাও করেন। এ সময় পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ৯ জনকে আটক করে। তারা হলেন—ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিয়াছ উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।

চকরিয়া থানা পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আবদুল আজিজ ও ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত চকরিয়া গড়ে তুলতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
 

রিটেলেড নিউজ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


মুরগির ঘরে 'লোভী' পদ্ম গোখরা! উদ্ধার করে বনে অবমুক্ত

মুরগির ঘরে 'লোভী' পদ্ম গোখরা! উদ্ধার করে বনে অবমুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​উখিয়ার মনখালী গ্রামে দীর্ঘদিনের এক ‘অদৃশ্য চোর’ অবশেষে হাতেনাতে ধরা পড়েছে। কোনà§...বিস্তারিত


সেন্টমার্টিনে ফিরল প্রাণচাঞ্চল্য: ৮৩৭ পর্যটক নিয়ে জাহাজ পৌঁছাল

সেন্টমার্টিনে ফিরল প্রাণচাঞ্চল্য: ৮৩৭ পর্যটক নিয়ে জাহাজ পৌঁছাল

টেকনাফ প্রতিনিধি : : সামিরা আক্তার : দীর্ঘ নয় মাস পর পর্যটকের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ à¦...বিস্তারিত


সেন্টমার্টিনে ৯০ শতাংশ পর্যটন আবাসন অগ্নিঝুঁকিতে

সেন্টমার্টিনে ৯০ শতাংশ পর্যটন আবাসন অগ্নিঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হয়েছে অগ্নিনিরাপত্তার উদ্বেগ ...বিস্তারিত


টেকনাফের পাহাড়ে ইয়াবার বিচার, প্রাণ গেল দুজনের

টেকনাফের পাহাড়ে ইয়াবার বিচার, প্রাণ গেল দুজনের

টেকনাফ প্রতিনিধি : : মো: আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফে মাদকের চালান ছিনতাই ও আত্মসাতের অভিযোগে পাহাড়ে তুলে নিয়ে ...বিস্তারিত


উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত

উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত


ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত



সর্বশেষ খবর