শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:১৭ পিএম, ২০২৬-০৯-২১
২১ সেপ্টেম্বর, সোমবার ভোরে আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে নিরীহ বেসামরিক মানুষের উপরে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এই হামলায় কুনারে একই পরিবারের তিনজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক আইন ও আফগানিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরের প্রধান নজিবুল্লাহ হানিফ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৩টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান কুনার প্রদেশের নুরগাল জেলার পাটান গ্রামে ভোররাতে বিমান হামলা চালায়। এই হামলায় নূর আহমদ নামের এক স্থানীয় বাসিন্দার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, হামলায় একই পরিবারের তিনজন—নূর আহমদসহ তার পরিবারের সদস্যরা—শহীদ হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। শহীদ ও আহতদের মধ্যে দুজন শিশু ও দুজন নারীও রয়েছেন।
একই রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালায় পাকিস্তানি যুদ্ধবিমান। হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, বারমাল জেলার তোরকান্দি ও রাখা এলাকায় দুটি স্থানে হামলা চালানো হয়, যেখানে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞারই প্রমাণ। ইমারাতে ইসলামিয়া বারবার স্পষ্ট করেছে যে, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না, এবং পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যার দায় আফগানিস্তানের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তথ্যসূত্র:
1. Pakistan’s military carried out an airstrike in Nurgal district of Kunar province
– https://tinyurl.com/cben2rrb
অনলাইন ডেস্ক: : ভারতে উত্তরপ্রদেশের লখনৌয়ে গরুর মাংস বহনের অভিযোগ তুলে এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কোভিড-১৯ মহামারির সময় টিকা কেনাকাটাসহ এ খাতে বরাদ্দ দেওয়া ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের নথিপত্র খুঁজে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কোনো রাজনৈতিক দলেরই সড়ক, মহাসড়ক, বড় ক্রসিং, টোল প্লাজা কিংবা সরকারি ভবন দখল করে রাখার আইনগত অধিকার ন...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার ভাটকালে হিন্দুদের গণেশ প্রতিমা বিসর্জন শোভাযাত্রাকালে একটি ম...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited