চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সৌদি আরবগামী ১৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

অনলাইন ডেস্ক:    |    ০৮:৩৪ পিএম, ২০২৬-১১-০৪

সৌদি আরবগামী ১৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে এসব ফ্লাইটের ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ব্যাহত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৯৭টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৯টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ট্রানজিট ফ্লাইটেও। এর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে। এই দুই রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। ৭ নভেম্বর থেকে ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান। অন্যদিকে পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তথ্যসূত্র:
--https://shorturl.at/ACVVd

রিটেলেড নিউজ

বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতির পথে আফগানিস্তান, ১১০০ মেগাওয়াটের চুক্তি স্বাক্ষর

বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতির পথে আফগানিস্তান, ১১০০ মেগাওয়াটের চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক: : বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে শিল্পায়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। à¦...বিস্তারিত


৭ই অক্টোবর নিয়ে হামাসের বিবৃতি: ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে

৭ই অক্টোবর নিয়ে হামাসের বিবৃতি: ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে

অনলাইন ডেস্ক: : ২০২৩ সালের ৭ই অক্টোবরের ঘটনার তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে হামাস তাদের প্রতিরোধ সংগ্...বিস্তারিত


উত্তর প্রদেশে লাউডস্পিকারে আজান দেওয়াকে অপরাধ গণ্য করে মসজিদের ইমাম আটক

উত্তর প্রদেশে লাউডস্পিকারে আজান দেওয়াকে অপরাধ গণ্য করে মসজিদের ইমাম আটক

অনলাইন ডেস্ক: : ভারতের উত্তর প্রদেশে মসজিদের লাউডস্পিকারে আজান দেওয়ার ঘটনায় ইমামকে গ্রেপ্তার করেছে হিন্দুত্বব...বিস্তারিত


শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২ হাজার স্কুল বন্ধ, যোগ দিয়েছে শিক্ষক-শ্রমিকেরাও

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২ হাজার স্কুল বন্ধ, যোগ দিয়েছে শিক্ষক-শ্রমিকেরাও

অনলাইন ডেস্ক: : শিক্ষাবাজেটে ঘাটতি, শিক্ষক ও কর্মী সংকট এবং পুরোনো ভবনের শিক্ষাদানের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়à...বিস্তারিত


তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

অনলাইন ডেস্ক: : তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশà¦...বিস্তারিত


কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত


ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত



সর্বশেষ খবর