চট্টগ্রাম   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত

উখিয়া প্রতিনিধি    |    ০৮:২০ পিএম, ২০২৬-১১-০৩

উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত

কনক বড়ুয়া :
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধে জড়িত ১১ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এছাড়া মধ্যরাতে অযাচিতভাবে ঘোরাফেরা করার সময় আটক ৫ জন কিশোরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত উখিয়া থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলায় ৫ জন, জিআর পরোয়ানামূলে ১ জন, রিমান্ড শেষে ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৪ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার মো. করিম (৩৮), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাইল্লাখালীর নুরুল আবছার প্রকাশ কালু (৩২), রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মো. মামুনুর রশিদ (২৫), এবং এফসিএন নম্বরধারী মো. ইউনুস (২৬) ও জাহেদ হোছন (৫১)।

এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি উখিয়ার ক্যাম্প-৭ এর বাসিন্দা মোহাম্মদ সলিম এবং রিমান্ড প্রক্রিয়া শেষে ক্যাম্প-১৯ এর আব্দুল আমিনকে (২১) আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌ:কা: ১৫১ ধারায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল ও দক্ষিণ সোনারপাড়া এলাকার মো. হাসান (২৮), নুরুল ইসলাম (৩০), তাজ উদ্দিন (৪২) এবং মো. জাহেদকে (৩৫) গ্রেফতার করা হয়। সর্বমোট ১১ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে মধ্যরাতে রাস্তায় এলোমেলোভাবে ও অযাচিতভাবে ঘোরাফেরা করা ৫ জন কিশোরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের রেকর্ড যাচাই-বাছাই করা হয় এবং তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় কঠোরভাবে সতর্ক করা হয়। এরপর মুচলেকা সম্পাদন সাপেক্ষে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

​অভিযানের বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
 

রিটেলেড নিউজ

মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন :  কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ১টি এলজি ও এক রাà...বিস্তারিত


উখিয়ায় মহাসড়কের পাশে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, করাতকল জব্দ

উখিয়ায় মহাসড়কের পাশে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, করাতকল জব্দ

উখিয়া প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্র...বিস্তারিত


পেকুয়ায় দখলমুক্ত হচ্ছে শতবর্ষী খেলার মাঠ 

পেকুয়ায় দখলমুক্ত হচ্ছে শতবর্ষী খেলার মাঠ 

পেকুয়া প্রতিনিধি :: : নূর মোহাম্মদ : দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখল ও অবহেলার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে কক্সবাà¦...বিস্তারিত


যৌথ চলাচলের পথ অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতা ছৈয়দুল করিমের বিরুদ্ধে

যৌথ চলাচলের পথ অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতা ছৈয়দুল করিমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : মনছুর আলম মুন্না : স্টাফ রিপোর্টার, কক্সবাজার  কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়...বিস্তারিত


সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে: আনোয়ারী 

সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে: আনোয়ারী 

খবর বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নি...বিস্তারিত


১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

মহেশখালী প্রতিনিধি: : ​ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত


ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত



সর্বশেষ খবর