চট্টগ্রাম   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পেকুয়ায় দখলমুক্ত হচ্ছে শতবর্ষী খেলার মাঠ 

পেকুয়া প্রতিনিধি ::    |    ০৭:২২ পিএম, ২০২৬-১১-০২

পেকুয়ায় দখলমুক্ত হচ্ছে শতবর্ষী খেলার মাঠ 

নূর মোহাম্মদ :

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখল ও অবহেলার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব কবির আহাম্মদ চৌধুরী পেকুয়া বাজার সংলগ্ন খেলার মাঠ। তারই পরিপ্রেক্ষিতে মাঠটি পুনরুদ্ধার করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন ও যুবদল নেতা মুকুটের যৌথ উদ্যোগে রোববার পহেলা নভেম্বর দুপুরের দিকে  সরেজমিনে মাঠটি পরিদর্শন করে।

দীর্ঘদিন ধরে দখল দূষণ ও নানা প্রতিবন্ধকতায় মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিশু-কিশোর ও পেকুয়া বাজার খেলার মাঠ সংলগ্ন ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা একটি উন্মুক্ত খেলার মাঠ থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুটের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ১ নভেম্বর দুপুরের দিকে সরেজমিনে পরিদর্শনকালে মাঠটি দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং সর্বসাধারণের খেলাধুলা ও অবাধ ব্যবহারের উপযোগী করার বিষয়ে উদ্যোগ নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নিয়ে সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ আনিসুল ইসলাম বরাবরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

যুবদল নেতা কামরান জাদিদ মুকুট বলেন, দীর্ঘদিন ধরে মাঠটি দখল ও অবহেলায় খেলাধুলার অনুপযোগী হয়ে আছে। প্রশাসনের সহযোগিতায় মাঠটির ঐতিহ্য ফিরিয়ে এনে সবার জন্য উন্মুক্ত করাই তাঁদের লক্ষ্য।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, জমির বৈধ কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগে মাঠটি দখলমুক্ত ও সংস্কার হলে আবারও পূর্বের ন্যায় মনোরম পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

রিটেলেড নিউজ

উখিয়ায় মহাসড়কের পাশে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, করাতকল জব্দ

উখিয়ায় মহাসড়কের পাশে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, করাতকল জব্দ

উখিয়া প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্র...বিস্তারিত


যৌথ চলাচলের পথ অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতা ছৈয়দুল করিমের বিরুদ্ধে

যৌথ চলাচলের পথ অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতা ছৈয়দুল করিমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : মনছুর আলম মুন্না : স্টাফ রিপোর্টার, কক্সবাজার  কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়...বিস্তারিত


সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে: আনোয়ারী 

সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে: আনোয়ারী 

খবর বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নি...বিস্তারিত


১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

মহেশখালী প্রতিনিধি: : ​ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত


মহেশখালীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, 1xBet এর স্থানীয় প্রতিনিধি বলে স্বীকারোক্তি

মহেশখালীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, 1xBet এর স্থানীয় প্রতিনিধি বলে স্বীকারোক্তি

মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১xবেটের (1xBet) স্থà...বিস্তারিত


কক্সবাজারের ইনানীতে গোসলে নেমে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫

কক্সবাজারের ইনানীতে গোসলে নেমে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫

উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর :  কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শান্ত (১৪) নামের à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত


ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত



সর্বশেষ খবর