শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৮ পিএম, ২০২৬-১০-৩১
মনছুর আলম মুন্না : স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহির পাড়া ১ নম্বর ওয়ার্ডে যৌথ চলাচলের পথ অবরুদ্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছৈয়দুল করিমের বিরুদ্ধে। একই সঙ্গে মৃত আবদু শুক্কুরের পরিবারের সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত যৌথ চলাচলের পথটি অবরুদ্ধ করে তাঁদের স্বাভাবিক যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তাঁরা ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের দাবি, ছৈয়দুল করিম স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবহার করে মৃত আবদু শুক্কুরের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছেন। পরিবারটিকে নিজস্ব ভিটেমাটি থেকে বিতাড়িত করে সেখানে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে এককভাবে ভোগদখলে নেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
এলাকাবাসীর প্রশ্ন, দীর্ঘদিনের যৌথ চলাচলের পথ কোনো ব্যক্তি নিজের ইচ্ছামতো অবরুদ্ধ করে অন্য পরিবারের যাতায়াতের অধিকার কেড়ে নিতে পারেন কি না? রাজনৈতিক পরিচয় কিংবা স্থানীয় প্রভাব খাটিয়ে কোনো পরিবারকে নিজ বসতভিটায় যাতায়াত ও বসবাসের ক্ষেত্রে হয়রানি করার অধিকার কারও নেই।
আইনগতভাবে যৌথ চলাচলের পথ নিয়ে কোনো বিরোধ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। ভয়ভীতি, হুমকি কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে অন্যের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, যৌথ চলাচলের পথটি অবমুক্ত রাখা, থানায় দায়ের করা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ,
একটি পরিবার যেন নিজেদের বসতভিটায় যাতায়াত ও বসবাসের অধিকার হারিয়ে উদ্বাস্তুতে পরিণত না হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
খবর বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নি...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১xবেটের (1xBet) স্থà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর : কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শান্ত (১৪) নামের à...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ওয়াজেদুল হক মণি, মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ইমরান নূর : গত বুধবার (২১ অক্টোবর) গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited