শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৮:১৬ পিএম, ২০২৬-১০-৩১
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকল পর্যায়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে জামায়াত বদ্ধপরিকর। সামাজিক ও রাষ্ট্রীয় সংস্থা এবং প্রতিষ্ঠান থেকে দুর্নীতি দূর করতে পারলে জনগণ যথাযথ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। অবকাঠামোগত উন্নয়ন ও আর্থ-সামাজিক ক্ষেত্রে সমস্যা ও সংকট নিরসন হবে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ষড়যন্ত্র ও অপপ্রচারের বিপরীতে সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা এবং সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা পালন করতে তিনি সকল কর্মী ও জনশক্তির প্রতি আহ্বান জানান। ৩১ অক্টোবর সকাল নয়টা থেকে পেকুয়া উপজেলার মগনামা, রাজাখালী, টৈটং, বারবাকিয়া, শিলখালী, উজানটিয়া ও নবগঠিত মেহেরনামা ইউনিয়নে আয়োজিত পৃথক পৃথক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ডা. শাহাব উদ্দিন, সেক্রেটারি ডা. নূরুল কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক নূরুজ্জামান মনজু, দিদারুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি জয়নাল আবেদিন, ইউনিয়ন সভাপতি আবু জার গিফারী খোকা, মাস্টার শওকত আলম, মাওলানা আনছার উল্লাহ, মাওলানা গিয়াস উদ্দিন, মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আবু শরীফ, সাবেক চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী, মাওলানা বদিউল আলম, জননেতা হাসান শরীফ, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, অ্যাডভোকেট হুমায়ূন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খবর বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক : মনছুর আলম মুন্না : স্টাফ রিপোর্টার, কক্সবাজার কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১xবেটের (1xBet) স্থà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর : কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শান্ত (১৪) নামের à...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ওয়াজেদুল হক মণি, মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ইমরান নূর : গত বুধবার (২১ অক্টোবর) গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited