শিরোনাম
মহেশখালী প্রতিনিধি: | ০৬:৪৫ পিএম, ২০২৬-১০-৩১
ওয়াজেদুল হক মণি :
কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১xবেটের (1xBet) স্থানীয় এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এজেন্ট মিনহাজ উদ্দিন বারেক (২৫)।
শুক্রবার (৩০ অক্টোবর, ২০২৬) পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের দিকনির্দেশনায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে পিএসআই মোহাম্মদ ইকবাল ও সঙ্গীয় ফোর্স মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারের কুদ্দুস মার্কেটের নিচতলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনাকালে মিনহাজ উদ্দিন বারেককে হাতেনাতে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তিনি আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম 1xBet এর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেন।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর কাছ থেকে একটি Samsung Galaxy S24 Ultra মডেলের স্মার্টফোন (IMEI 1: 352208770657958/01, IMEI 2: 352570240657953/01) জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মিনহাজ উদ্দিন বারেকের বাবার নাম আতাউল করিম (চৌকিদার), মায়ের নাম মাইয়াশা করিম। তার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের কেরুনতলী, নয়াপাড়া গ্রামে।
এ ঘটনায় মহেশখালী থানায় মামলা নং-২৭, তারিখ ৩১/১০/২০২৬ইং, জিআর-৩২৪/২৬, ধারা-১৬/২৫/২৭ (জুয়া প্রতিরোধ আইন, ২০২৬) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতান জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : মনছুর আলম মুন্না : স্টাফ রিপোর্টার, কক্সবাজার কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নি...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর : কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শান্ত (১৪) নামের à...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ওয়াজেদুল হক মণি, মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ইমরান নূর : গত বুধবার (২১ অক্টোবর) গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited