শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৮:২৯ পিএম, ২০২৬-১০-২৯
ইউসুফ নুর :
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শান্ত (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সঙ্গে থাকা আরও ১৫ জন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইনানী সমুদ্রসৈকতের ‘নারী পয়েন্ট’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা একটি মাদ্রাসার শিক্ষার্থীদের একটি দল ইনানী সৈকতের নারী পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে জোয়ারের উত্তাল ঢেউয়ে কয়েকজন শিক্ষার্থী ভেসে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় ১৫ জন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়।
তবে শান্ত নামের ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত শান্তর বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বলে জানা গেছে। তবে তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ মর্মান্তিক ঘটনায় সৈকত এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। সমুদ্রে গোসল করতে নামার সময় সতর্কতা অবলম্বন এবং উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলার গুরুত্ব আবারও সামনে এসেছে।
আমাদের ডেস্ক : : ওয়াজেদুল হক মণি, মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ইমরান নূর : গত বুধবার (২১ অক্টোবর) গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর: কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর : কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহেশখালী প্রতিনিধি: ওয়াজেদুল হক মণি কক্সবাজারের মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited