শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৭:১১ পিএম, ২০২৬-১০-২৮
ইউসুফ নুর:
কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিকল্প ব্যবস্থায় নতুন করে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কায়জার নুর জানান, ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে বিকল্প উপায়ে নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ইনানী এলাকায় নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় এলাকায় সতর্কতা জারি রয়েছে। গ্যাসের আগুনের কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বিকল্প লাইনের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা পরিস্থিতির দিকে নজর রাখছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে কি না, তা কাজের অগ্রগতি ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত
পেকুয়া প্রতিনিধি :: : নূর মোহাম্মদ, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় চার শতক বসতভিটার জায়গা জবরদখলকে কেন্দ্র করে সৌদি প্রবà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited