শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৯:৪৯ পিএম, ২০২৬-০৯-২০
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।
জানা গেছে, দুপুর সোয়া দুইটার দিকে এমপি নজরুল বাসায় আসেন। এ সময় তিনি অনেকবার দরজায় নক করেন। পরে চাবি দিয়ে মূল দরজা খোলেন। মাঝখানের দরজা খুলতে না পেরে ন্যাম ভবন ইনচার্জকে খবর দেন। এরপর সন্ধ্যায় পুলিশ এসে দরজা ভেঙে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করে।
গত জুলাই মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ রুমে প্রবেশ করবে।
তথ্যসূত্র:
--https://shorturl.at/wbUMo
নিজস্ব প্রতিবেদক : অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য বা ভুয়া কনটেন্ট ছড়িয়ে মানহানি করা এবং ছবি বা তথ্য হাতিয়ে ব্ল্যাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পবিত্র কুরআনকে সংবিধান হিসেবে মানা ঠিক হবে না বলা প্রসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্যের ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কোভিড-১৯ মহামারির সময় টিকা কেনাকাটাসহ এ খাতে বরাদ্দ দেওয়া ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের নথিপত্র খুঁজে ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল বৈঠক ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের (১৩) লা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বান্দরবানের দূর্গম পাহাড়ে প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited