চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত 

আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনদুর্ভোগ বেড়েছে

খবর বিজ্ঞপ্তি    |    ০৮:৫৬ পিএম, ২০২৬-০৯-১৯

জেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল বৈঠক ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ'র সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা আমীর বলেছেন, সারাদেশসহ কক্সবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নৈতিক অবক্ষয়জনিত কর্মকাণ্ড এবং গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা ভেঙে পড়েছে। ঘন ঘন লোডশেডিং ও ভুতুড়ে বিলের কারণে জনগণ বিড়ম্বনার শিকার হচ্ছে। সরকার এ সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা আশার বানীর চেয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায়। দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট আ'লীগ দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যারা প্রায় দুই হাজার মানুষকে হত্যা সামান্য অনুশোচনাও বোধ করে না বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে, শান্তি-শৃংখলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানান। 

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম, সদর সেক্রেটারি আজিজুর রহমান, আইনজীবী শাখা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ আহমদ প্রমুখ।
--খবর বিজ্ঞপ্তি

রিটেলেড নিউজ

টেকনাফে নৈশপ্রহরী হত্যা, মামলায় যুবদল নেতাসহ ১৪ জন

টেকনাফে নৈশপ্রহরী হত্যা, মামলায় যুবদল নেতাসহ ১৪ জন

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফে সামান্য কথা কাটাকাটির জেরে নাজির হোসেন (৪০) প্রকাশ ‘ডাক্তার’ নামে এক নৈশপ্...বিস্তারিত


রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সম...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রো...বিস্তারিত


আদালতের সামনে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাক...বিস্তারিত


ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

অনলাইন ডেস্ক: : চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। এসময় দুমড়ে মুছড়ে গেছে ট্রা...বিস্তারিত


নিখোঁজ শিশুর পা-কিডনি কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে একটি প্রতারক চক্র, ৭ মাস পর সন্ধান পেল পরিবার

নিখোঁজ শিশুর পা-কিডনি কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে একটি প্রতারক চক্র, ৭ মাস পর সন্ধান পেল পরিবার

অনলাইন ডেস্ক: : নাম মোহাম্মদ রায়হান। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়...বিস্তারিত



সর্বশেষ খবর