শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:১১ পিএম, ২০২৬-০৯-১৭
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন। নৈতিক মূল্যবোধের অবক্ষয়কে বাংলাদেশের বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।ই-পেপার সাবস্ক্রাইব করুন
আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজার আবদুল হাদী কলেজ মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ নিজান।
নিজান বলেন, ‘এ সমাজে ধনী লোকের কদর বেশি। সে কি ঘুষ খায়? না ডাকাতি করে? না ইয়াবার ডিলার? এদেশে ইয়াবার ডিলারও এমপি হয়েছে—ওই যে কক্সবাজারের টেকনাফের বদি।’
ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে হুইপ নিজান বলেন, ‘আমরা মুসলমানরা, মসজিদের ইমাম সাহেবরা এসব খারাপ লোক মসজিদে গেলে তাদের জায়নামাজ পর্যন্ত এগিয়ে দিই। কারণ, তার টাকা আছে, ক্ষমতাও আছে। হৃদয়ে আল্লাহ ও আল্লাহর রাসুলকে ধারণ করার পর আমাদের যা করা উচিত, আমরা তা করি না। ধর্মকে সঠিকভাবে পালন না করলে আমরা নৈতিক হব কীভাবে?’
শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ প্রসঙ্গে হুইপ নিজান বলেন, স্কুলের শিক্ষক, মাদ্রাসার প্রধান শিক্ষক ও কলেজের প্রিন্সিপালদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ তাঁরাই শিক্ষার্থীদের আদর্শ হওয়ার কথা বলেন। আমরা বড় হচ্ছি, জজ-ব্যারিস্টার, ডিসি, এসপি ও সচিব হচ্ছি। কিন্তু নৈতিকভাবে আমরা দিন দিন গরিব হয়ে যাচ্ছি। এ পরিস্থিতির উন্নতি ঘটাতে আপনারাই পারেন।’প্রবাসী নেটওয়ার্কে যোগদিন।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে হুইপ নিজান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ছাত্ররা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন। কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। সরকারি দপ্তরে গিয়ে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা না পেলে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ হবে না।
নিজান বলেন, ‘এখন না পারলে আগামী ৫০ বছরেও পারব না। এমপি হবে অনেক, মন্ত্রী হবে অনেক, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া খুব কঠিন ব্যাপার। এর জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। দায়িত্ব নিতে হবে। না হলে দেশের পরিবর্তন হবে না। আপনাদের আওয়াজ তুলতে হবে —আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। দেখবেন, তখন সুন্দর বাংলাদেশ কায়েম হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশার নেতারাও উপস্থিত ছিলেন।
------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র:
– https://shorturl.at/8dus2
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দাবিদারবিহীন প্রায় ৩২শ’ দলিল পুড়িয়ে ফেলার ঘটনা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : পৃথিবীর দেশেদেশে যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, সড়কে দুর্ঘটনা, গণপরিবহন...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেবে বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বৈষম্যহীন, মানবিক ও ইনস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited