চট্টগ্রাম   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক:    |    ০৭:৫৪ পিএম, ২০২৬-০৯-১৫

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
পাশাপাশি শীর্ষ পাঁচ আসামির অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন—দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করা হবে।

এয়ারবাস-এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহার নিয়ে মিল্লাত-সারা কুকের বৈঠক
বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ ‘জুলাই ফাউন্ডেশন’ বা সমজাতীয় বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তি বা তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে বলা হয়েছে।

The International (Crimes) Tribunal Act, 1973-এর সংশ্লিষ্ট ধারায় আদালত আসামিদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের ওপর এই দণ্ডাদেশ প্রদান করে।

অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতাদের নিয়ন্ত্রণাধীন আইন-শৃঙ্খলা বাহিনী এবং দলটির অন্যান্য অঙ্গ-সংগঠনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক ব্যাপক মাত্রায়, পদ্ধতিগতভাবে নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণ করে তাদের হত্যা ও নির্যাতনের অপরাধ সংঘটন করেন। যা আসামিদের নির্দেশ, উস্কানি, প্ররোচনা, সহায়তায়, সম্পৃক্ততায় ও জ্ঞাতসারে সংঘটিত হয়েছে।

আসামিদের দণ্ডাদেশের বিবরণ:
ওবায়দুল কাদের:
১, ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম:
২ নম্বর অভিযোগ থেকে খালাস। ১ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।
৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।
মোহাম্মদ আলী আরাফাত:
৩ নম্বর অভিযোগ থেকে খালাস। ১ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।
শেখ ফজলে শামস পরশ:
১ নম্বর অভিযোগ থেকে খালাস। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড।
মো. মাইনুল হোসেন খান নিখিল:
১ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড। ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড।
মো. সাদ্দাম হোসেন:
১ ও ২ নম্বর অভিযোগে পৃথকভাবে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।
শেখ ওয়ালী আসিফ ইনান:
১ ও ২ নম্বর অভিযোগে পৃথকভাবে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।

----------------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র:
--https://shorturl.at/jQ5BU

রিটেলেড নিউজ

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাক...বিস্তারিত


মেখল মাদরাসার মুহতামিম মাওলানা ওসমান ফয়জী ইন্তেকাল করেছেন

মেখল মাদরাসার মুহতামিম মাওলানা ওসমান ফয়জী ইন্তেকাল করেছেন

অনলাইন ডেস্ক: : মেখল মাদরাসা খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস-সুন্নাহ ...বিস্তারিত


কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক: : কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি-সক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স...বিস্তারিত


নিখোঁজ শিশুর পা-কিডনি কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে একটি প্রতারক চক্র, ৭ মাস পর সন্ধান পেল পরিবার

নিখোঁজ শিশুর পা-কিডনি কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে একটি প্রতারক চক্র, ৭ মাস পর সন্ধান পেল পরিবার

অনলাইন ডেস্ক: : নাম মোহাম্মদ রায়হান। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এ...বিস্তারিত


ঝিলংজা মৌজার তসদিক কার্যক্রমে ভূমি মালিকদের স্বস্তি

ঝিলংজা মৌজার তসদিক কার্যক্রমে ভূমি মালিকদের স্বস্তি

খবর বিজ্ঞপ্তি :   আয়াছ রনিঃ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজায় চলমান তসদিক বা সত্যায়ন কার্যক্রম নিয়ে সন্তোষ প...বিস্তারিত


কক্সবাজার ঝিলংজা মৌজায় ভূমি জরিপ কেন গুরুত্বপূর্ণ?

কক্সবাজার ঝিলংজা মৌজায় ভূমি জরিপ কেন গুরুত্বপূর্ণ?

খবর বিজ্ঞপ্তি : আয়াছ রনি।। কক্সবাজার সদর উপজেলার গুরুত্বপূর্ণ মৌজা ঝিলংজা। পর্যটননির্ভর কক্সবাজার শহরের বিস্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়...বিস্তারিত



সর্বশেষ খবর