শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৯:৪৮ এএম, ২০২৬-০৯-১৫
১৯৪২ সালে নোয়াখালী জেলার সোনাপুরের দক্ষিণের চর শুল্যকিয়া ইউনিয়নের ইসহাকপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৪ ভাই ৪ বোনের মধ্যে তিনি সবার বড়।
তিনি নোয়াখালী জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফেনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসাবে যোগদান করেন। ১৯৬২ সালে পাকিস্তান সামরিক শিক্ষালয়, কাকুল থেকে কমিশন্ড অফিসার হিসেবে ডিগ্রি পাস করেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১৯৭৪ সালে অবসর নেন।
ব্যবসা ও শিল্পোদ্যোক্তা: সেনাবাহিনী থেকে অবসরের পর ব্যবসায় আসেন। তিনি একজন সফল শিল্পোদ্যোক্তা। ১৯৭৪ সালে আজিম মান্নান লি. এর মাধ্যমে ট্রেডিং ব্যবসা দিয়ে শুরু করেন।
তাঁর প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলালায়ন ওয়াইম্যাক্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেড BIFC, ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন আজিম মান্নান গার্মেন্টস লি। আরো প্রতিষ্ঠা করেন ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড, পানীয়, এয়ারলাইন্স, ওষুধ ব্যবসা, গার্মেন্টস, সোয়েটার, কেমিক্যাল, টেক্সটাইল ইত্যাদি।
রাজনৈতিক জীবন: তিনি রাজনীতিতে আসেন ১৯৯০ সালে। ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বিএনপির মনোনয়নে ৩ বার এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে শেখ হাসিনাকে পরাজিত করে প্রথমবার এমপি হন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশ থেকে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে বস্ত্র, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট।
তিনি স্কুল-কলেজ প্রতিষ্ঠা ছাড়াও সামাজিক কাজ, যেমন - Save the Mother And Children - ১০ জেলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কর্মসূচি; Mannan Foundation - ১৯৮৭ সালে গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য প্রতিষ্ঠা; DABI - গ্রামের দরিদ্রদের জন্য মাইক্রো-ক্রেডিট প্রতিষ্ঠান।
শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন।
# খবর বিজ্ঞপ্তি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited