শিরোনাম
ইমরান নূর: কোঅর্ডিনেটর | ০৬:৩৮ পিএম, ২০২৬-০৯-১০
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় অবৈধভাবে স্যালু মেশিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি স্যালু মেশিন ও কয়েকটি পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়কের ওপর সিএনজির লাইন বসিয়ে যানজট সৃষ্টির অভিযোগে এক লাইনম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়ায় অভিযান চালিয়ে স্যালু মেশিন ও পাইপগুলো জব্দ করা হয়।
পরে পৃথক অভিযানে সোসাইটি জামে মসজিদের পাশে সড়কের ওপর সিএনজির লাইন বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টির অভিযোগে লাইনম্যান ইসমাইলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মাতামুহুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম।
এ সময় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর, পেশকার সৈকত রুদ্র ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অনুমোদনহীনভাবে স্যালু মেশিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রতিকূল আবহাওয়ার ধাক্কা কাটিয়ে কক্সবাজারের সাগরে ফিরেছে ইলিশের জোয়ার। ঝাঁকে ঝাঁকে ইলিশে ভরে উঠ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ মো. আবুল কালামকে যাবজ্জীবন কার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited