শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:২৪ পিএম, ২০২৬-০৯-০৭
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে দাবি করে প্রয়োজনে জাতীয় স্বার্থে ‘সেনাবান্ধব জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ও বর্ষীয়ান সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দলের প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহানগর সম্পাদক শাহ জালাল।
মিজানুর রহমান চৌধুরী বলেন, খুন, ধর্ষণ, লুটপাট ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেই। জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সাড়ে ছয় মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ জনগণের প্রত্যাশা ও চলমান সংকট মোকাবিলায় যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করছে না বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রীয় অর্থ লুটপাট, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে লাভ বাংলাদেশ পার্টির চেয়ারম্যান বলেন, জনগণের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও লুটপাট বন্ধ করে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অবৈধ সম্পদ অর্জন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও লুটপাটের সঙ্গে জড়িতদের কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ের ভিত্তিতে ছাড় দেওয়া উচিত নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। প্রয়োজনে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেনাবান্ধব জাতীয় সরকার গঠন করতে হবে। আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি ও লুটপাট বন্ধ এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সভায় দলের প্রেসিডিয়াম সদস্য সেলিম উল্লাহ বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। দলীয় ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে দেশের বর্তমান সংকট মোকাবিলা করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য মাওলানা নূর মোহাম্মদ, চকবাজার থানা সভাপতি ইঞ্জিনিয়ার রমজান আলী ও মহানগর নেতা মামুনুর রশিদ সেলিম।
সভায় লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর ও প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন।
-----------------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র:
– https://shorturl.at/NIG8V
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গ্যাস ও বিদ্যুৎ সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তা ‘আলাদীনের চেরাগের’ মতো মুহূর্তের মধ্যে স...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলী...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে জেনারেটর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৪ সে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited