চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিয়ানমার থেকে সাঁতরে ইয়াবা, ফেরার পথে ঔষধ পাচারের পরিকল্পনা

অনলাইন ডেস্ক:    |    ০৮:২৫ পিএম, ২০২৬-০৯-০৬

মিয়ানমার থেকে সাঁতরে ইয়াবা, ফেরার পথে ঔষধ পাচারের পরিকল্পনা

জব্দ করা ইয়াবা, ঔষধ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে, সঙ্গে ইয়াবার চালান। কক্সবাজারের টেকনাফের একটি বাড়িতে আশ্রয় নিয়ে ইয়াবা পাচারের পাশাপাশি ফেরার পথে বাংলাদেশ থেকে মিয়ানমারে ঔষধ পাচারেরও ছক কষছিল মাদক কারবারিরা।

রোববার (০৬ সেপ্টেম্বর) ভোরে কোস্টগার্ডের অভিযানে দুইজন আটক হওয়ার পর ফাঁস হয় চাঞ্চল্যকর এই তথ্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ঔষধসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

তিনি বলেন, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিল। বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর ফেরার সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে বিভিন্ন ধরনের ঔষধ পাচারের পরিকল্পনাও ছিল তাদের।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক ও বাংলাদেশি নাগরিক এক মাদক কারবারিকেও আটক করা হয়।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দ করা ইয়াবা, ঔষধ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

-----------------------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র:
--https://shorturl.at/IvkHh

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃ...বিস্তারিত


পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নি...বিস্তারিত


পেকুয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পেকুয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: : মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে জেনারেটর...বিস্তারিত


কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানে প্রশিক্ষণের পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী

কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানে প্রশিক্ষণের পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : কওমি মাদরাসার শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্য...বিস্তারিত


উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর