শিরোনাম
ঢাকা অফিস :: | ০৩:৪৭ পিএম, ২০২২-০১-০৩
চট্টগ্রাম -সিলেট -চট্টগ্রাম রুটে আগামী ৮ জানুয়ারি থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ গন্তব্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে দুদিন (শনিবার ও বুধবার) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১১ ফ্লাইট বেলা সোয়া ১১টায় ছেড়ে গিয়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে সিলেট পৌঁছাবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১২ ফ্লাইট প্রতি শনিবার ও বুধবার দুপুর ১টায় ছেড়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সোমবার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (মোবাইল নম্বর ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন+৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬), বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করা যাবে।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited