শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:৪৯ পিএম, ২০২৬-০৯-২৮
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে দেশটির সামরিক বাহিনী মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে এই বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
৪০ বছর বয়সে রেসলিং তারকা স্যাটারলির ‘রহস্যময়’ মৃত্যু
এলাকাটিতে কার্যক্রম পরিচালনাকারী একটি ত্রাণকর্মী দলের সদস্য ওয়াই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
রাখাইন রাজ্যের উত্তরে নদীর তীরে অবস্থিত কিয়াউকতাও শহর সম্পর্কে ওয়াই হুন অং বলেন, এই জায়গাটি সংঘর্ষস্থল থেকে বেশ দূরে এবং এই সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
তবে রয়টার্স ঘটনাটির বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে দেশটির সরকার বলেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করে।
আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের ভাষ্য অনুযায়ী, কিয়াউকতাওয়ের এই বিমান হামলা রাখাইনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।
তথ্যসূত্র:
--https://shorturl.at/EfeMm
অনলাইন ডেস্ক: : ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ৩৬ জà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দ্রুত বদলে যাচ্ছে পৃথিবীর পরিবেশ ও মানুষের জীবনযাত্রা। বাড়ছে তাপমাত্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের উত্তরপ্রদেশের বালরামপুরে স্কুলের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited