চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

উখিয়া সোনার পাড়ায় স্কুল ভবন নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা

উখিয়ায় ইউএনও-এসিল্যান্ডের গাড়ীতে হামলা, ভাংচুর, আহত ৫, আটক-২

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩৬ পিএম, ২০২১-০৫-০৪

উখিয়া সোনার পাড়ায় স্কুল ভবন নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা

উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে সরকারি ভবণ নির্মাণকে কেন্দ্র করে একদল উশৃংখল জনতা স্কুল শিক্ষক ও উপজেলা প্রশাসনের উপর হামলা চালিয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ীতে ভাংচুর চালায়। 

এ ঘটনায় ৩জন স্কুল শিক্ষক সহ ৫জন আহত হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২জনকে আটক করেছে।

গত ( ০২মে) দুপুর ২টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পরিস্থিতি থমথমে বিরাজ করলেও বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে স্বাভাবিক রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে সরকারি ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ঠ ইঞ্জিনিয়ারসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত হয়ে খুঁটি স্থাপনের সময় আবু ছৈয়দ ফজলী ও মোহাম্মদ হাশেমের  নেতৃত্বে একদল উশৃংখল জনতা স্কুল শিক্ষকদের উপর হামলা চালায়৷

এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বড়ুয়া, সহকারি শিক্ষক বাবুল ও শামশুল আলম ভুলু গুরুতর আহত হয়।

তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী রহমতউল্লাহ বাহিনী স্কুলের তালা, সিসি ক্যামরা, দরজা, জানালা ভাংচুর করে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উখিয়া সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছলে সংঘবদ্ধ জনতা দুই কর্মকর্তার গাড়ীতে ইট-পাটকেল ছুড়ে সরকারি গাড়ীর গ্লাস ভাংচুর করে। 
পুলিশ ফাঁকা টিয়ারসেল নিক্ষেপ করলে উশৃংখল জনতা ছত্রভঙ্গ হয়ে যায়।

ওই সময় দেলোয়ার ও হাসিনা বেগম আহত হয়। তাদেরকেও উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে আবু ছৈয়দ ফজলি ও মোঃ কালু নামের ২জনকে আটক করে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত উখিয়া-টেকনাফের সার্কেল এডিশনাল এসপি শাকিল আহমেদ ও অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।

এবিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিনের আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি৷

পরে উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খানের নিকট জানতে চাইলে তিনি উখিয়া খবর’কে বলেন, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সরকারি স্কুল ভবন নির্মাণকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী। খবর পেয়ে আমি এবং ইউএনও ঘটনাস্থলে গেলে তারা অতর্কিত ভাবে আমাদের গাড়ীতে ইট-পাটকেল নিক্ষেপ করে। 
এতে আমার গাড়ীর দুই সাইডের গ্লাস এবং ইউএনও গাড়ীর সাইডে ও পেছনের গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর