শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৩৮ এএম, ২০২২-০১-০২
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মধ্যেই ইসরায়েলে শনাক্ত হলো ‘ফ্লোরোনা’। এটি করোনা ও ইনফ্লুয়েঞ্জার সমন্বিত রূপ। দেশটির এক অন্তঃসত্ত্বা নারীর ফ্লোরোনা শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ শুক্রবার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্কের কারণে বহু দেশই বুস্টার ডোজ শুরু করেছে। তবে পরিস্থিতির গুরুত্ব আঁচ করে ইসরায়েলে করোনার চতুর্থ টিকার ছাড়পত্র দেওয়া হয়েছে। দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্ন ব্যক্তিদের চতুর্থ টিকা দেওয়া হবে। চার মাস আগে দেশটির জনসংখ্যাকে করোনার তৃতীয় টিকা (বুস্টার) দেওয়া হয়েছিল।সম্প্রতি যে হারে ওমিক্রন সংক্রমিত বাড়ছে এবং একজন আক্রান্ত হয়েছেন ফ্লোরোনায়, তাতে দুর্বল রোগ প্রতিরোধ শক্তি যাদের, তাদের চতুর্থ টিকার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেছে দেশটির সরকার। এর আগে ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেন। আর এ পরিকল্পনাকে স্বাগতও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited