শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:০৮ পিএম, ২০২২-০১-০১
এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে ডাচ ধর্মগুরুরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত ওই ধর্মগুরুকে কারাদণ্ড দেন।এএফপি ও ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রবার্ট বি.। ৫৯ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক কিশোরীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন। ২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখে অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই কিশোরীকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে।
ওই অভিযানে রবার্ট বি.কে গ্রেপ্তার করা হয়। তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন। ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু। তবে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন রবার্ট বি.। তিনি দাবি করেন, ভুক্তভোগী কিশোরী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন।আদালতে পাঁচ বছরের সাজা দেওয়ার পর বরার্ট বি.র আইনজীবী বলেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited