শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৩৭ এএম, ২০২১-১২-২২
আলুর সংকটে জাপানে চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ কমিয়েছে বিশ্বের বৃহত্তম ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ড’স। ম্যাকডোনাল্ড’স ফার্ম কর্তৃপক্ষ বলছে, বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে তারা আলুর চালানের ঘাটতির সম্মুখীন হচ্ছে। যার কারণে এমন সংকটে পড়েছে তারা।শুক্রবার থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জাপানে অল্প পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ করবে কোম্পানিটি। গ্রাহকদের কথা বিবেচনা করে সক্রিয় ব্যবস্থা হিসেবে মাঝারি এবং বড় আকারের ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ সাময়িকভাবে সীমিত রাখার কথা জানিয়েছে তারা।কানাডার ভ্যাঙ্কুভার থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু আমদানি করে কোম্পানিটি। সম্প্রতি করোনা মহামারি এবং বন্যার কারণে শিপমেন্টের বিলম্বের কারণে এমন সংকট সৃষ্টি হয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, তারা বিকল্প হিসেবে আকাশপথে জাপানে সরবরাহ করার কথা ভাবছে।তবে জাপানে এই প্রথম নয়, ২০১৪ সালেও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ২৯টি বন্দরে নানা জটিলতার কারণে ব্যাহত হয় ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ কাজ। ব্যবসা চালু রাখতে ম্যাকডোনাল্ড’স জাপানে এক হাজার টন আলু আকাশপথে নিয়ে যায় এবং সরবরাহ কমিয়ে দেয়। চলতি বছর আগস্টে যুক্তরাজ্যে পণ্য সরবরাহে সমস্যার মধ্যে পড়ে কোম্পানিটি।ম্যাকডোনাল্ড’স বিশ্বের সর্ববৃহৎ হ্যামবার্গার ফাস্ট ফুডের রেস্তোরাঁ। এটির পুরো নাম ম্যাকডোনাল্ড’স কর্পোরেশন। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে এটি এমসিডি নামে পরিচিত। প্রতিদিন সমগ্র বিশ্বের প্রায় ১১৯টি দেশে ৬৮ মিলিয়ন গ্রাহকের কাছে তাদের প্রিয় খাবার সরবরাহ করে থাকে কোম্পানিটি
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited