শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৩৪ এএম, ২০২১-১২-১২
যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেনটাকি নয়, কয়েকটি অঙ্গরাজ্য পড়েছে। কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। অ্যান্ডি বেশেয়ার বলেছেন, শুক্রবার রাতের ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ১০০ জনেরও বেশি হতে পারে। এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন বেশিয়ার। এ ছাড়া ঝড়ের আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ভেতরে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে তীব্র ঝড়ের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited