শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৪৯ পিএম, ২০২১-১২-১১
ব্রাজিলের একটি নাইট ক্লাবে ২০১৩ সালে অগ্নিকাণ্ডে ২৪২ জন নিহত ও ছয়শ জনের বেশি মানুষ আহত হওয়ার মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্ত চারজনকে মোট ৭৮ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দেশটির নিও গ্রান্ডে দ্য সাল রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রেতে বিচারক অরল্যান্ডো ফ্রাসিনি এ রায় দেন। দক্ষিণাঞ্চলের সান্তা মারিয়া শহরের কিস নামে একটি নাইট ক্লাবে আগুন লাগার ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দিন একটি গানের দল পরিবেশনার সময় আগুন জ্বালায় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। এতে ঘটে হতাহতের ঘটনা। অভিযুক্ত চারজনের মধ্যে দুইজন গুরিজাদা ফান্ডাগুয়েরিয়া ব্যান্ড দলের সদস্য এবং দুইজন ক্লাবের মালিক। ক্লাবের একজন মালিক, ৩৮ বছর বয়সী এলিসান্দ্রো কালেগারো স্পোরের সাড়ে ২২ বছর ও আরেকজন ৫৬ বছর বয়সী মারো লন্দ্রেরো হফম্যানকে সাড়ে ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, ব্যান্ডের সদস্য ৪৪ বছর বয়সী লুসিয়ানো বনিলহা লিয়াও ও ৪১ বছর বয়সী মার্সেলা দ্য জেসাস ডস সান্তোসের ১৮ বছর করে কারাদণ্ড হয়েছে। তারা হত্যা এবং হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত। পুলিশের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, গানের দলের পরিবেশনার জন্য জ্বালিয়ে রাখা আগুন থেকেই ক্লাবে তা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে অনেকে আগুনে দগ্ধ হয়ে মারা যান। এসময় ধোঁয়ার কারণে দম বন্ধ হয়েও মারা যান অনেকে। নাইট ক্লাবটিতে অগ্নিনির্বাপণব্যবস্থা কার্যকর ছিল না। ক্লাবে থেকে বের হওয়ার জন্য মাত্র দুটি পথ ছিল। ফলে শতচেষ্টা করেও অনেকে বের হতে পারেননি। এ ঘটনায় ভুক্তভোগীদের অধিকাংশই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited