শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:০৭ পিএম, ২০২১-১২-০৯
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য অনুষ্ঠিত হবে দিল্লিতে। আগামীকাল শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে তাদের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বিশেষ বিমানযোগে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে নেওয়া হবে। এরপর দুজনের মরদেহ রাখা হবে তাদের বাড়িতে। দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনাছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য। বুধবার (৮ ডিসেম্বর) সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। তিনি ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। মিলিটারি অ্যাফেয়ার্সের নতুন বিভাগের প্রধান হিসেবেও তিনি নিয়োগ পেয়েছিলেন।বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমেছে ভারতজুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইট করেছেন বিপিন রাওয়াতকে নিয়ে। তিনি বলেন, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী ও সশস্ত্র বাহিনীর অন্য কর্মীদের হারিয়েছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited