শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:২৪ পিএম, ২০২১-১২-০৬
ব্রিটেনে আরও ৮৬ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ফলে সেখানে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জনে। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৬০। ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, ব্রিটেনে নতুন করে ৪৩ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৮৯। দেশটিতে নতুন করে একদিনে মারা গেছে আরও ৫৪ জন। ফলে ব্রিটেনে এখন পর্যন্ত মোট প্রাণহানি ঘটেছে ১ লাখ ৪৫ হাজার ৬০৫ জনের। সম্প্রতি ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ জারি হবে। ১২ বছর বা এর বেশি প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই দেশ ছেড়ে যুক্তরাজ্যে ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। বর্তমানে যুক্তরাজ্যে প্রবেশ করা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার (৫ ডিসেম্বর) থেকে নাইজেরিয়াকে রেড লিস্টে আনা হয়েছে। যেসব দেশ রেড লিস্টে আছে সেসব দেশের ভ্রমণকারীদের যুক্তরাজ্যে প্রবেশ করলে অবশ্যই যে কোনো একটি হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রিটেনে ১২ বছর বা তার বেশি বয়সী ৮৮ শতাংশের বেশি মানুষ ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন। এছাড়া দেশটিতে প্রায় ৮১ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন। অপরদিকে ৩৫ শতাংশের বেশি মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছেন।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited