চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বৃষ্টিতে খেলা নেই, অন্যরকম আনন্দে মাতলেন সাকিব  

স্পোর্টস ডেস্ক    |    ০৪:৫২ পিএম, ২০২১-১২-০৫

বৃষ্টিতে খেলা নেই, অন্যরকম আনন্দে মাতলেন সাকিব  

দিনের খেলা তখনও বাতিলের ঘোষণা আসেনি। বৃষ্টিতে খেলা বন্ধ। তাই ড্রেসিংরুমে বসে না থেকে মধ্যাহ্নভোজ সেরে বাংলাদেশের ক্রিকেটাররা ছুটলেন শেরে বাংলার ইনডোরে। প্রথমে যারা একাদশের বাইরে ছিলেন, তারা গেলেন। তারপর মূল একাদশেরও প্রায় সবাই একে একে গেলেন ইনডোরে। ঘড়ির কাঁটায় তখন দুপুর ৩টা ছুঁইছুঁই। হঠাৎ মাঠের পূর্ব দিকের ইনডোর থেকে মাঠে ঢুকলেন সাকিব আল হাসান। প্রেসবক্স থেকে প্রথমে বোঝা যাচ্ছিল না কে? পরে সবার চোখ আটকে গেলো, আরে এ যে সাকিব! কিন্তু কী করছেন সাকিব? বলা নেই, কওয়া নেই, হঠাৎ পিচ কভারের ওপর স্লাইড করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। একদম পূর্ব দিকের পিচ কভার থেকে শুরু করলেন, তারপর পুরো শরীর ছেড়ে দিলেন পানি জমে থাকা পিচ কভারের ওপর। ধীরে ধীরে স্লাইড করে চলে গেলেন অন্তত ১৫-২০ গজ। পশ্চিম দিকে কভারের একদম শেষ ভাগে গিয়ে যখন উঠে দাঁড়ালেন, তখন পরিষ্কার বোঝা গেল, সাকিব জলে ভেজা কভারে স্লাইড করলেন দুরন্ত কিশোরের মতো।
পিচের ওপরে জলরাশি দেখেই হয়তো নিজের কৈশোরে ফিরে যাওয়ার ইচ্ছে জেগে উঠলো চ্যাম্পিয়ন অলরাউন্ডারের। যেই ভাবা সেই কাজ। মুহুর্তেই ঝাপিয়ে পড়া। তারপর ঠিক যেন পুকুরে এক ডুবে অনেকদূর চলে যাওয়ার মতো পুরো স্লাইড শেষ করলেন একদম কভারের শেষ প্রান্তে। বৃষ্টিতে সারা দিনে খেলা হয়েছে মোটে ৩৮ বল। বেলা ১২টা ৫০ মিনিটের পর একটানা ৬.২ ওভার পর সেই যে বন্ধ হলো ম্যাচ, তারপর টানা বৃষ্টিতে আর শুরু হয়নি। বেলা ৩টা নাগাদ দিনের খেলা বাতিলে ঘোষণা এলো। তার আগে সাকিবের মজার কাণ্ড মাঠে উপস্থিত দর্শকদের অন্যরকম আনন্দ দিলো। সাকিব নিজেও তা মনে প্রাণে উপভোগ করলেন।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর