চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা (বিএমএসএফ) এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক :    |    ০৯:৩৬ পিএম, ২০২১-০৮-২১

টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা (বিএমএসএফ) এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কক্সবাজার জেলা বিএমএসফের সাথে টেকনাফের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএমএফ ) কক্সবাজার জেলা শাখা কর্তৃক টেকনাফ উপজেলার কর্মরত সাংবাদিকদের কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভা ও টেকনাফ প্রেস ক্লাবের মরহুম সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকেলে টেকনাফ পৌর শহরের আলো শপিং কমপ্লেক্সের হল রোমে অনুষ্ঠিত হয়। টেকনাফের কর্মরত সাংবাদিক সাইফুদ্দীন আল মুবারকের প্রবিএ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কক্সবাজার জেলা (বিএমএমএফ) সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদের পরিচালনায়, সিনিয়র সহ-সভাপতি ও জেলা এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা (বিএমএমএফ) এর সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ মেম্বার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  (বিএমএমএফ) এর অর্থ সম্পাদক জাহেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বাবু পূর্ণ বর্তন বড়ুয়া টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাইছার পারভেজ চৌধুরী।সভায় সারা দেশে মফস্বল সাংবাদিকদের দাবি, মর্যাদা ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এরই আলোকে টেকনাফ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন করার জন্য কক্সবাজার জেলা বিএমএসএফের নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথি এক বক্তব্যে বলেন,মফস্বল সাংবাদিকদের কল্যানের জন্য ১৪ টি দাবি নিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সীমান্ত উপজেলা টেকনাফে উক্ত কমিটি গঠত করার লক্ষ্যে আজকে মূলত এই মতবিনিময় সভা।এ সময় আরো উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সালাম,টেকনাফ সাংবাদিক ইউনিটির সাঃ সম্পাদক নুরুল হোসাইন, টেকনাফ উপজেলা বিএমএসএফের সাবেক সভাপতি ফরহাদ আমিন। দৈনিক যুগান্তর ও এশিয়ার টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, দৈনিক যায়যায়দিন টেকনাফ প্রতিনিধি মোঃ আরাফাত সানী, দৈনিক  সময়ের আলো প্রতিনিধি মোঃ শেখ রাসেল, দৈনিক সাগর দেশ প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, ঢাকা টাইমসের প্রতিনিধি সাইফুদ্দীন আল মুবারক, দৈনিক অধিকার প্রতিনিধি মিজানুর রহমান, রূপালী সৈকত প্রতিনিধি এম এ হাসান, গণসংযোগ প্রতিনিধি এস এন কায়ছার জুয়েল, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি মোহাম্মদ সোহেল, আলোকিত উখিয়া প্রতিনিধি ওমর ফারুক সহ রহিম উল্লাহ,শাহা আলম বিপ্লব,মোহাম্মদ আলমগীর ও নুরুল আবছার প্রমূখ উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত


ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন : ​বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত


৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত


উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে ...বিস্তারিত


মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালী প্রতিনিধি: : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে...বিস্তারিত


পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর