শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৮:১৪ পিএম, ২০২৬-১১-১৮
মোঃ আরাফাত সানি :
টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষত। প্রতিটি ক্ষত থেকে ঝরছিল পুঁজ, বাড়ছিল সংক্রমণ। কথা বলতে পারতো না, শুধু কাতরাতে পারতো।
অবশেষে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফের জাহাজপুড়া গর্জন বাগানের দুর্গম পাহাড়ে তার সন্ধান মিললো। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মীরা যখন তাকে খুঁজে পেলেন, তখন সে প্রায় নিস্তেজ।
৩ দিন আগে হাতিটি তার এক সঙ্গীর সাথে লোকালয়ের কাছাকাছি চলে এসেছিল। এরপর হঠাৎ করেই দুজন গহীন বনে ঢুকে যায়। স্থানীয়রা জানান, এরপর থেকে একটি হাতিকে আর দেখা যাচ্ছিল না। অন্যটি আহত অবস্থায় একাই ঘুরছিল।
খবর পাওয়ার পরপরই উদ্ধারের উদ্যোগ নেয় বন বিভাগ। কিন্তু দুর্গম পাহাড়, বৃষ্টি আর ঘন জঙ্গল, খুঁজে পাওয়া সহজ ছিল না।
দুই দিন ধরে জাহাজপুড়া গর্জন বাগানের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালান বন বিভাগের কর্মীরা। শেষ পর্যন্ত উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়। আকাশ থেকে নজরদারি চালিয়ে বুধবার সকালে হাতিটির অবস্থান শনাক্ত হয়।
বন বিভাগের এক কর্মী বলছিলেন, “বৃষ্টির মধ্যে পাহাড়ে হাঁটা যাচ্ছিল না। ড্রোন না থাকলে হয়তো আরও দেরি হয়ে যেত।
অবস্থান শনাক্তের পর বন্যপ্রাণী চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান ট্রাঙ্কুইলাইজার গান প্রয়োগ করে হাতিটিকে অজ্ঞান করেন। এরপর শুরু হয় আসল চিকিৎসা।
একটি নয়, দুটি নয়- শরীরে মোট ৮টি বুলেটের ক্ষত পাওয়া গেল। চিকিৎসক দল একে একে সব ক্ষতস্থান পরিষ্কার করেন, জমে থাকা পুঁজ বের করেন, সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। যে হাতিটি দুই দিন ধরে ব্যথায় কাতরাচ্ছিল, অবশেষে সে একটু স্বস্তি পেল।
এই পুরো অভিযান চলেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের নির্দেশনায়। মাঠে নেতৃত্ব দিয়েছেন টেকনাফ সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ এবং শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
সাথে ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের চিকিৎসক দল এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা।
বৃষ্টির মধ্যেও তারা থামেননি। কারণ তারা জানতেন, আর একটু দেরি হলেই হয়তো হাতিটিকে বাঁচানো যেত না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের গুলিতে হাতিটি আহত হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে,
কে গুলি করলো? কেন করলো? বন্য হাতিটি কার কী ক্ষতি করেছিল? ৮টি বুলেট এটা কি ভুল করে গুলি, নাকি পরিকল্পিত হত্যাচেষ্টা?
এখনও এসব প্রশ্নের উত্তর মেলেনি। সংশ্লিষ্টরা বলছেন, এ বিষয়ে তদন্ত ও অনুসন্ধান জরুরি। নইলে আজ একটি হাতি, কাল আরেকটি এভাবে চলতেই থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে থাকলে হাতিটির শারীরিক অবস্থার উন্নতি হবে। চিকিৎসার পর তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখার উদ্যোগ নেওয়া হবে।
উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান।
হাতিটি এখনও কথা বলতে পারে না। কিন্তু তার শরীরের ৮টি ক্ষতই বলে দিচ্ছ! মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েছে সে। এখন প্রশ্ন একটাই, মানুষই কি তাকে বাঁচাতে পারবে?
নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে ...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited