চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সেন্টমার্টিনে খতনা করা ২০ শিশুর রক্তক্ষরণ বেশি, ওষুধে সুস্থ হবে: চিকিৎসক 

টেকনাফ প্রতিনিধি :    |    ১০:২৯ পিএম, ২০২৬-১০-০৭

সেন্টমার্টিনে খতনা করা ২০ শিশুর রক্তক্ষরণ বেশি, ওষুধে সুস্থ হবে: চিকিৎসক 

কক্সবাজারের সেন্টমার্টিনে খতনা করানোর পর অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণের ঘটনায় অসুস্থদের চিকিৎসায় টেকনাফ থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে টিমটি দ্বীপে পৌঁছে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া শুরু করে।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে মেডিকেল টিমটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। দ্বীপে পৌঁছানোর পর এ পর্যন্ত প্রায় ৫০ শিশুকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

টেকনাফ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নওশাদ আলম কানন বলেন, ‘আমরা এখন পর্যন্ত প্রায় ৫০ শিশুকে দেখেছি এবং প্রয়োজনীয় ওষুধ দিয়েছি। তাদের মধ্যে প্রায় ২০ জনের রক্তক্ষরণ তুলনামূলক বেশি ছিল। অন্যদের অবস্থা মোটামুটি ভালো। ওষুধ সেবন করলে তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, আপাতত কোনো শিশুকে দ্বীপের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে হচ্ছে না। ঘটনাটি থেকে ভবিষ্যতে শিক্ষা নেওয়া দরকার। এ ধরনের কর্মসূচিতে শিশুদের খতনা করানোর পাশাপাশি পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাও নিশ্চিত করা উচিত। তাঁর ভাষ্য অনুযায়ী, এবার খতনা করানোর পর শিশুদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি।

মেডিকেল টিমে রয়েছেন ডা. আশরাফুল ইসলাম ও উপসহকারী শাওখাত হোসেন মিতু। তাঁদের সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্রও পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনামুল হক বলেন, ‘দুই চিকিৎসকসহ একটি মেডিকেল টিম সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। সেখানে পৌঁছে অসুস্থ শিশুদের পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ৪ অক্টোবর সেন্টমার্টিনের একটি অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনার আয়োজন করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, একজন এমবিবিএস চিকিৎসকের নেতৃত্বে ১৪ সদস্যের মেডিকেল টিম ওই কর্মসূচিতে ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশুর খতনা করে।


সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, ‘গত দুই দিনে অর্ধশতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অনেকের খতনার স্থানে ইনফেকশন দেখা দিয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ‘ওষুধপত্রসহ একটি মেডিকেল টিম সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। টিমটি সেখানে শিশুদের পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। একই সঙ্গে কী কারণে শিশুরা অসুস্থ হয়েছে, সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘একটি মেডিকেল টিম নিয়ে আমিও সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছি। দ্বীপে পৌঁছার পর অসুস্থ শিশুদের চিকিৎসা শুরু হয়েছে। আশা করছি, দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে। এ নিয়ে স্বজনদের আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি বাড়তি নজর রাখার অনুরোধ করছি।’

সামিরা আক্তার, টেকনাফ

রিটেলেড নিউজ

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত


মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে  যুগ্মসচিব মো. সাইদুজ্জামান।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে  যুগ্মসচিব মো. সাইদুজ্জামান।

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত...বিস্তারিত


ভরাট-দূষণে অস্তিত্ব সংকটে কোহেলিয়া নদী, বিপাকে জেলে-লবণ চাষিরা

ভরাট-দূষণে অস্তিত্ব সংকটে কোহেলিয়া নদী, বিপাকে জেলে-লবণ চাষিরা

আমাদের ডেস্ক : : কক্সবাজার জেলার মহেশখালীর অন্যতম গুরুত্বপূর্ণ কোহেলিয়া নদী ফের দূষন ও ভরাটের কবলে পড়েছে। গভীর সম...বিস্তারিত


টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর