শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:০৮ পিএম, ২০২৬-০৯-২৮
রাজশাহীতে আবদুল বারী নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে হত্যার আগে পেট্রোল বোমা মেরে তার দোকান পুড়িয়ে দেওয়া হয়। টাকা ভাঙিয়ে না দেওয়ার জেরে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে নগরীর চন্ডিপুর এলাকার কিছু বখাটে বাকির মোড় এলাকায় মাদকসেবন করতে আসে। তারা টাকা ভাঙাতে আবদুল বারীর দোকানে যায়। দোকানী টাকা ভাঙতি হবে না বলে জানান। এ নিয়ে দোকানীর সঙ্গে বখাটেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতিও হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০-৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র এবং পেট্রোল বোমা নিয়ে এসে আবদুল বারীর দোকানে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে আবদুল বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রোল বোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এই অবস্থা দেখে আবদুল বারীসহ তার পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় বারীকে পেয়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আব্দুল বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত ২০ জন আসামির নাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তথ্যসূত্র:
১। রাজশাহীতে মুদি দোকানিকে হত্যা দোকানে আগুন
– https://tinyurl.com/55353epv
আমাদের ডেস্ক : : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দ্রুত বদলে যাচ্ছে পৃথিবীর পরিবেশ ও মানুষের জীবনযাত্রা। বাড়ছে তাপমাত্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে অসংলগ্ন ও ভারসামà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে সফল পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমনà§...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ক্সবাজার অঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ, আলোচিত আইনজ্ঞ ও আইটি বিশেষজ্ঞ, সাড়াজাগানো পার্লামেন্টারিà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited