শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২৬-০৮-২৯
১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার লালদীঘি পাড়ে অনুষ্ঠিত না'তে রাসূল সন্ধ্যায় সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। শিল্পী জাবিরুল গণির সঞ্চালনায় অনুষ্ঠিত না'তে রাসূল সন্ধ্যা উদ্বোধন করেন জেলা উপদেষ্টা জাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার শহর উপদেষ্টা রিয়াজ মুহাম্মদ শাকিল। অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদ শহর সংগীত টিম, রামু উপজেলা সংগীত টিম এবং অনির্বাণ শিল্পী গোষ্ঠী না'তে রাসূল ও কাওয়ালী পরিবেশন করেন। বৃন্দ তেলাওয়াত করেন তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসা টিম। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মাহমুদ আহমাদি নেজাদ। না'তে রাসূল সন্ধ্যা উপলক্ষে লালদীঘি পাড় বিভিন্ন রংবেরঙের আলোক সজ্জায় সজ্জিত করা হয়। বুক স্টল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন শিল্পী ইকবাল হাসান ও জয়নাল আবেদীন। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
-- খবর বিজ্ঞপ্তি
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর: কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited