শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১৮ পিএম, ২০২১-০৬-২৭
কক্সবাজার সদরের খরুলিয়ায় সামন্য কথাকাটাকাটির জেরে বখাটের উপর্যুপরি ছুরিকাঘাতে মো. মোরশেদ কামাল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে খরুলিয়া ঘাটপাড়া এলাকার ছলিমের দোকানের সামনে সামান্য কথাকাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দু রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাটপাড়া-কোনারপাড়া রাস্তার মাথায় মোরশেদ কামাল নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।
নিহত মুরশেদ শহরের কলাতলী এলাকার আবু ছৈয়দের ছেলে। তবে দীর্ঘদিন ধরে ঘাটপাড়া এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছেন মোরশেদ।
প্রত্যক্ষদর্শী মিজান নামের স্থানীয় এক যুবক জানান, বিকালের দিকে কোনার পাড়া এলাকার গরু ব্যবসায়ী ফরিদের ছেলে কপিল উদ্দিন নামে এক বখাটের সাথে মোরশেদের কামালের কথা কাটাকাটি হয়।
একে অপরকে ইয়াবা ব্যবসায়ী বলায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোরশেদকে ছুরিকাঘাত করে কপিল। এতে তার মৃত্যু হয়।
জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনির উল গীয়াস বলেন, খরুলিয়ায় নিহতের ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। খোঁজখবর নিয়ে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited