চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বাবাকে নিয়ে স্মৃতিকাতর : আরেকটা রমজান কেটে যাবে, ভাবনাটা শেষ হবে না: ফারিয়া 

বিনোদন ডেস্ক    |    ০১:৩৩ পিএম, ২০২৫-০৩-০৫

বাবাকে নিয়ে স্মৃতিকাতর : আরেকটা রমজান কেটে যাবে, ভাবনাটা শেষ হবে না: ফারিয়া 

জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সালের ১৬ জুলাই ভোরে মারা যান তিনি। তবে বাবার সঙ্গে কাটানো স্মৃতিগুলো আজও অমলিন এই অভিনেত্রীর মনে। মাঝে মধ্যেই বাবাকে নানা কথা তুলে ধরেন সামাজিকমাধ্যমে। এবার বাবাকে হারানোর পর রমজান মাসে ইফতারের অনুভূতি নিয়ে কথা বলেছেন তিনি।
শবনম ফারিয়া বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে রোজার মাসে আমি সর্বোচ্চ চেষ্টা করি, ইফতার বাসায় করতে। যখন নিয়মিত কাজ করতাম, তখনও চেষ্টা করতাম ইফতারটা মার সঙ্গে করে আবার কাজে ফিরে যেতে! সেই উত্তরা থেকে শান্তিনগর এসে আবার ফিরে যাওয়া চাট্টি খানি কথা না!  তিনি বলেন, অথচ বাবা থাকতে ভাবতাম বন্ধু-বান্ধবদের সঙ্গে বাইরে ইফতার করি, ঈদের আগে টানা কাজ, ২/১ দিন ব্রেক পাই, তখন বাসা থেকে বের হতে চাইলে বাবা-মা রাগ করে! সেসময় খুব বিরক্ত হতাম, খুবই অভিমান হতো “আমার বাবা-মা এমন কেন”। কিন্তু এই যে সবাই বলে ইফতারের মূল আইটেম পরিবার, সেইটা বুঝতে পেরেছি বাবা চলে যাওয়ার পর, তাই সর্বোচ্চ চেষ্টা করি মার সঙ্গে ইফতার করার। বাবার মৃত্যুর পর শবনম ফারিয়ার বাসায় সেভাবে বিশেষ আয়োজনে ইফতার হয় না। সেই কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, বাবা চলে যাওয়ার পর গত সাত রোজায় আমাদের বাসায় কোনদিন কোন বিশেষ আয়োজন হয় না! শুধু মাত্র যদি আমার দুই দুলাভাইকে মা ইফতারে দাওয়াত দেয়, তাহলে হয়তো ভাইয়াদের জন‍্য মা একটুখানি আয়োজন করে কিন্তু বাবা থাকতে ইফতারের যে আমেজ, সেইটা বললে এখন শুনতে মনে হবে গল্প! কারণ আমার ইফতারের মূল আইটেম মিসিং! যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, আমার বাবা যেই চেয়ারে বসতো , অতিথি না আসলে সেই চেয়ারে এখনো কেউ বসে না, না চাইতেও চোখ চলে যায়! মাঝে মাঝে মনে হয়, বাবা এতক্ষণ ছিল, মাগরিব পরে আবার বসবে আমাদের দুজনের সঙ্গে ।   এভাবেই আরেকটা রমজান কেটে যাবে, বাবার মাগরিব থেকে ফিরে আসবে এই ভাবনাটা শেষ হবে না।  প্রসঙ্গত, ২০১৮ সালে ছোট পর্দা পেরিয়ে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না'তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত 

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না'তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত


প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের ছবি

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের ছবি

অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত


রেকর্ড গড়ছে ‘ছাবা’, তৃতীয় সপ্তাহের আয় কত

রেকর্ড গড়ছে ‘ছাবা’, তৃতীয় সপ্তাহের আয় কত

বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত


ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে দীপিকাকে জড়িয়ে ধরলেন রণবীর

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে দীপিকাকে জড়িয়ে ধরলেন রণবীর

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত


নিজের নামে পরিবর্তন আনছেন আলিয়া

নিজের নামে পরিবর্তন আনছেন আলিয়া

বিনোদন ডেস্ক : টানা পাঁচ বছর প্রেমের পর চলতি বছরের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। বিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর