শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:০৬ পিএম, ২০২২-০৬-১১
আর্থিক ঘাটতি কমানোর লক্ষ্যে ধনীদের ওপর কর বাড়ানো এবং সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ করছে পাকিস্তান। শুক্রবার (১০ জুন) দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এ তথ্য জানিয়েছেন। মূলত সরকারের খরচ কমানো, বাজেটে ঘাটতি নিয়ন্ত্রণের চাপ মোকাবিলা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তার শর্তপূরণে এই পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান।
২২ কোটি জনসংখ্যার দেশটি কয়েক বছর ধরেই গুরুতর অর্থনেতিক সংকটে ভুগছে। পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি মার্কিন ডলারের নিচে নেমে গেছে। এই অর্থ দিয়ে বড়জোর ৪৫ দিনের আমদানি ব্যয় মেটানো সম্ভব। তাদের আর্থিক ঘাটতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।
শুক্রবার ২০২২-২৩ অর্থবছরের জন্য পাকিস্তানের বাজেট পেশ করেছেন শাহবাজ সরকারের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। এসময় তিনি জানিয়েছেন, সরকার ধনীদের ওপর বাড়তি কর আরোপের পাশাপাশি বিলাসবহুল গাড়ি আমদানি ও সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা নিষিদ্ধ করবে।
তবে সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ শুধু কর্মক্ষেত্রের জন্য নাকি ব্যক্তিগতভাবেও নিষিদ্ধ হবে, তা নিশ্চিত নয়। পাকিস্তানি অর্থমন্ত্রী বলেন, আমরা কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করেছি এটিই শেষ নয়।
পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আর্থিক ও কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি নিয়ন্ত্রণের শর্ত বেঁধে দিয়েছে আইএমএফ। ইসমাইল জানিয়েছেন, সরকার কর ফাঁকি ঠেকাতে ব্যবস্থা নেবে, যা নতুন অর্থবছরে রাজস্ব আদায় সাত লাখ কোটি পাকিস্তানি রুপিতে (৩ হাজার ৬৪৫ কোটি ডলার) পৌঁছাতে সাহায্য করবে এবং আর্থিক ঘাটতি কমিয়ে আনবে।
পাকিস্তান ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৯ শতাংশে রাখার চেষ্টা করবে, যা চলতি বছরের ৮ দশমিক ৬ শতাংশ থেকে অনেক কম। পাকিস্তানি অর্থমন্ত্রী জানান, সরকার বেসরকারিকরণ থেকে ৯ হাজার ৬০০ কোটি রুপি সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ঋণের জন্য পাকিস্তানকে দেওয়া আইএমফের শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল জ্বালানি ভর্তুকি বাতিল করা। পাকিস্তান সরকার এরই মধ্যে সেই দাবি পূরণ করেছে, যার কারণে দেশটিতে জ্বালানির দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে। ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯ লাখ ৫০ হাজার কোটি রুপির বাজেট ঘোষণা করেছে পাকিস্তান। ইসমাইল জানিয়েছেন, নতুন অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১১ দশমিক ৫ শতাংশে থাকবে বলে ধারণা করছেন তিনি।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited